প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে বই মুদ্রণের চুক্তিমূল্য