ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

মোঃ আবু সাঈদ
১২ নভেম্বর ২০২৬, ১৫:৪৪
আপডেট  : ১২ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলা প্রতিরোধে সৌদি আরবকে সহযোগিতা করতে দেশটিতে সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বদর আবদেলাত্তি। গতকাল সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফ্রান্স টোয়েন্টিফোর।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, একের পর এক হুথি হামলার প্রেক্ষাপটে দু’সপ্তাহ আগে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সৌদি আরবে সেনাবাহিনী ও প্রতিরক্ষামূলক সহায়তা প্রদানের একটি প্রস্তাব পার্লামেন্টে পাঠিয়েছিলেন। পার্লামেন্টের এমপিরা সেই প্রস্তাব পর্যালোচনা ও যাচাই শেষে সৌদিতে সেনা পাঠানোর অনুমোদন দিয়েছেন।

তিনি আরও জানান, সৌদি সেনাবাহিনীকে সহযোগিতা করতে মিসরের কয়েক জন সেনা কর্মকর্তা আগে থেকেই সেখানে মোতায়েন ছিলেন; নতুন এই সেনা মোতায়েন হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সৌদি সেনাবাহিনীর জন্য আরো সহায়ক হবে।

“সৌদি আরবের ভাই-বোনদের অনুরোধে আমাদের সামরিক উপস্থিতি সেখানে রয়েছে এবং আমরা তা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি”, সাক্ষাৎকারে বলেন বদর আবদেলাত্তি।

এই মোতায়েন সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে—যার মধ্যে মক্কা-মদিনাসহ ইসলামের পবিত্র স্থানগুলোও অন্তর্ভুক্ত—সুরক্ষা দিতে সহায়তা করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে মিসরের কয়েকজন আইনপ্রণেতা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এই মোতায়েনের আকার বা পরিধি সম্পর্কে তাদের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সৌদি আরবের সরকার বারবার হুথি বিদ্রোহীদের মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করে আসছে; তবে হুথি গোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, প্যারিসে জি-৭ জোটের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে কথা বলার সময় আবদেলাত্তি হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথির মন্তব্যকে তেমন গুরুত্ব দেননি। মোহাম্মদ আলী আল-হুথি সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের বিষয়ে মিশরের সিদ্ধান্তকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে অভিহিত করেছিলেন।

তবে ফ্রান্স টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে মিসরের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মিশরের এই সেনা মোতায়েনের উদ্দেশ্য হলো সৌদি আরবের আত্মরক্ষামূলক সক্ষমতাকে শক্তিশালী করা—কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করা নয়।

সূত্র : মিডলইস্ট মনিটর

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির আকাশ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

ক্রমবর্ধমান আবাসন সংকট অবসানের দাবিতে দেশজুড়ে ধর্মঘট হয়েছে স্পেনে। করে এই ধর্মঘট সফল করতে ঝড়ো

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

কোম্পানির বাইরে ও ভেতরে পৃথক দু’টি পরকীয়া কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় নির্বাহীপ্রধান জেনসেন হুয়াংকে বহিষ্কারের সিদ্ধান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম