ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অক্টোবরে ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৬, ১১:১৫

দেশে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ৪০ শতাংশে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমে আসায় সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ০ দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

বিশেষ করে খাদ্যপণ্যের বাজারে ইতিবাচক প্রবণতা সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রেখেছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে আসার পাশাপাশি গ্রাম ও শহর—উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের দামের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে অক্টোবরে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এ হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দেশের সব অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতির চাপ কমেছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বেলে ও কই মাছ, তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। পাশাপাশি পোশাক, স্বর্ণ ও রুপার দামও হ্রাস পেয়েছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

এ বিষয়ে বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে এলেও খাদ্যবহির্ভূত খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ খাতে মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ এবং শহরাঞ্চলে ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

তবে খাদ্য মূল্যস্ফীতির উল্লেখযোগ্য হ্রাস সার্বিক মূল্যস্ফীতির ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখেছে। অক্টোবরে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৮ দশমিক ৩৪ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে অক্টোবরে সার্বিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। এ সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অন্যদিকে, অক্টোবরে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাসের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিবিএস ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) তৈরি করে। এর মধ্যে ২৪২টি খাদ্যপণ্য এবং ৫০৭টি খাদ্যবহির্ভূত পণ্য রয়েছে।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখের মধ্যে মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়েছে। এ কাজে ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্রের তথ্য নেওয়া হয়। সংগৃহীত দামের গড় এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়েছে। সূত্র: বাসস

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম)

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম