ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৬, ১৫:৩৯

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুমের উপস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অধিবেশনে অংশ নেন তিনি।

সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী 'ওয়ার্ল্ড লিডার সামিট' এবং 'জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল' বিশেষ বৈঠকে অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।

আজ রাতে এরদোয়ান আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া সফরের অংশ হিসেবে ডেনমার্কের প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তার পৃথক বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন তারেক রহমান। ভাষণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা, জলবায়ু তহবিল নিশ্চিতকরণ এবং টেকসই অভিযোজন কৌশলে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরা হবে।

সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি শেষে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বলেছেন, কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

চলতি বছরে মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাদের মধ্যে প্রায় এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম