ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা!

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৬, ১৫:২৯

২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির জেরে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারান। টিম পেইন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত নেতৃত্ব পান। তাকে অধিনায়কত্ব দেওয়ার পর ‘হতভম্ব’ হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজা।

সাবেক এই ওপেনারের মতে, ওই সময় এই দায়িত্বের জন্য তিনিই সবচেয়ে বেশি যোগ্য ছিলেন। কারণ জাতীয় দলে নিয়মিত খেলতেন তিনি এবং কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়া ‘এ’ দলে বেশ কয়েকবার অধিনায়কত্ব করেছেন।

খাজার মতে, পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণে তাকে নেতৃত্বে উপেক্ষা করা হয়েছে। কেপটাউন টেস্ট চলাকালে স্মিথ ও ওয়ার্নার সরে দাঁড়ানোর পর শ্যামলা বর্ণের কাউকে অধিনায়কত্ব দিতে চায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট, এমনকি ভারপ্রাপ্ত দায়িত্বও নয়।

ওই বিতর্কিত ঘটনার পর অধিনায়ক হওয়ার দৌড়ে অভিজ্ঞতা, জেষ্ঠ্যতা ও নেতৃত্বের রেকর্ড তাকে এগিয়ে রেখেছিল বলে মনে করেন খাজা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান তিনি। তার ধারণা পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার ব্যাপারটি তো ছিলই, এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিরোধের কারণও তার নেতৃত্বের পথে বাধা হয়েছিল।

কোড স্পোর্টসের বরাতে খাজা বলেছেন, ‘অন্যদিকে, আমি অস্ট্রেলিয়া দলে নিয়মিত খেলোয়াড় ছিলাম এবং ব্যাট হাতে নেতৃস্থানীয় ছিলাম। কয়েক বছর ধরে কুইন্সল্যান্ডেরও অধিনায়কত্ব করেছিলাম। আর আগের তিন বছরে অগণিতবার অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক ছিলাম।’

তিনি বলে গেলেন, ‘ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ আমিই ছিলাম। কিন্তু আমাকে উপেক্ষা করল। আমি জানতাম কারণটা। একটি কারণ ছিল ওই সময় বেতন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বোর্ডের সঙ্গে বিরোধে আমিই ছিলাম সামনের দিকে। আর বোর্ড অধিনায়ক নিয়োগ দিতো। সেই কারণে তারা সম্ভবত আমাকে দায়িত্ব দিতে চাইছিল না।’

অন্তত সহঅধিনায়কত্ব পাওয়ার যোগ্যতা ছিল বলে দাবি খাজার। কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। এনিয়ে পাকিস্তানি বংশোদ্ভুত সাবেক ওপেনার বলেন, ‘তারা শ্যামলা বর্ণের কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়কের জন্য প্রস্তুত ছিল না, এমনকি ভারপ্রাপ্ত হিসেবেও না। ঠিক আছে, কিন্তু অন্তত আমার তো সহঅধিনায়কত্ব পাওয়া উচিত ছিল। তারা সেটা দিলো জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। তুলনামূলকভাবে পরিণত খেলোয়াড়দের একজন হিসেবে, যে কিনা কয়েক বছর ধরে নিজের রাজ্যের অধিনায়কত্ব করছিল, তাকে যেন লাথি মারা হলো।’

হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না: ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচ টমাস ডুলির।

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে ধারে (লোন) ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে খেলতে গিয়ে দারুণ সময়

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি

ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেন

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম