ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিগ ব্যাশে প্রথমবার দল পেলেন মোস্তাফিজুর রহমান

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) এত দিন খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারের। বিগ ব্যাশের ষোড়শ আসরের জন্য তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। চোটে ছিটকে পড়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের বিকল্প হিসেবে মোস্তাফিজকে চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

কাঁধে অস্ত্রোপচারের কারণে এবারের বিগ ব্যাশ থেকে ছিটকে গেছেন বেহরেনডর্ফ। প্রতিযোগিতাটির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসারের অনুপস্থিতিতে বোলিং আক্রমণ শক্তিশালী করতেই মোস্তাফিজকে বেছে নিয়েছে রেনেগেডস। ৩১ বছর বয়সী বাংলাদেশি পেসারের সঙ্গে এটিই তাদের প্রথম বিগ ব্যাশ চুক্তি।

মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াবে তিনে। এর আগে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। সাকিবও খেলেছিলেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। অন্যদিকে গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।

মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। বাংলাদেশের এই পেসারের বৈচিত্র্যময় বোলিংকে দলের জন্য বড় শক্তি হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, ‘মোস্তাফিজ বিশ্বের বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে ম্যাচজয়ী বোলার হিসেবে প্রমাণ করেছে। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার যে সামর্থ্য তার আছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক সেটিই প্রয়োজন ছিল।’

মোস্তাফিজকে নিয়ে দর্শকদের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন রনকি, ‘বিগ ব্যাশের দর্শকেরা এমন ক্রিকেটারদের পছন্দ করেন, যারা এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মোস্তাফিজ ঠিক সেটিই করতে পারে। তার প্রতিটি বলেই বিশেষ কিছু ঘটার সম্ভাবনা থাকে। পুরো মৌসুমে তার বোলিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে আমাদের সমর্থকেরা মুখিয়ে থাকবে।’

কাটার ও স্লোয়ারের নিখুঁত ব্যবহারের জন্য ক্রিকেটবিশ্বে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মোস্তাফিজ। গত জুনে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের সামর্থ্য দেখিয়েছিলেন তিনি। ২৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন বাঁহাতি এই পেসার।

২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন মোস্তাফিজ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তার খেলার অভিজ্ঞতা সীমিত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেখানে পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য মোস্তাফিজ যথেষ্ট অভিজ্ঞ। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬.৯ স্ট্রাইক রেটে নিয়েছেন ৪২৩ উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নয় আসরে তার শিকার ১২১ উইকেট। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আটটি আসরে খেলেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুমেই জিতেছিলেন আইপিএলের শিরোপা।

প্রথমবার বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজও। রেনেগেডসের বিবৃতিতে তিনি বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে (এমসিজি) নিজেদের ঘরের মাঠ হিসেবে পাওয়া আমার জন্য বিশেষ কিছু হবে। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে আমি রোমাঞ্চিত।’

তবে রেনেগেডসের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে মোস্তাফিজকে পাওয়া যাবে না। চেন্নাইয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের সময় সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যস্ত থাকার কথা তার। তবে এরপর বাকি টুর্নামেন্টে তাঁকে পাওয়ার আশা করছে রেনেগেডস।

মোস্তাফিজকে নিয়ে আগামী মৌসুমের জন্য ১৮ সদস্যের স্কোয়াডের ১৬টি জায়গা পূরণ করেছে মেলবোর্ন রেনেগেডস। দলের অন্য দুই বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং নিউজিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না: ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে হামজা চৌধুরীর ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচ টমাস ডুলির।

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে ধারে (লোন) ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে খেলতে গিয়ে দারুণ সময়

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পাউ কুবারসি

ইউরোপের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেন

ডোনাল্ড ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলা হয়নি। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম