ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রাগ নিয়ন্ত্রণে নবীজির পাঁচ পরামর্শ

আবিদ রহমান
০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৪

হতাশা, অসহায়ত্ব, অবিচার ও তীব্র শারীরিক বা মানসিক কষ্ট থেকে সাধারণত মানুষের মধ্যে রাগ তৈরি হয়। কারও কারও স্বভাবেও অতিরিক্ত উত্তেজনা কাজ করে। পরিবারের সদস্য কিংবা বন্ধুর কোনো মন্তব্য থেকেও রাগের উদ্রেক হতে পারে। কখনো আবার স্পষ্ট কোনো কারণ ছাড়াই মানুষ রেগে যায়।

এ কারণেই মহানবী (সা.) মানুষের প্রকৃত শক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে পরাস্ত করতে পারে, সে প্রকৃত শক্তিশালী নয়; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (সহিহ বুখারি)

রাগের সময় নিজেকে সামলে রাখা সহজ নয়। অনেকেই রাগ প্রকাশ করে ফেলাকে সহজ মনে করেন। কিন্তু রাগ নিয়ন্ত্রণের সুফল অনেক। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা রাগ সংবরণকারীদের প্রশংসা করে বলেছেন, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে; আল্লাহ তাদের ভালোবাসেন, যারা সৎকর্মশীল। (সুরা আল ইমরান, আয়াত: ১৩৪)

রাগ নিয়ন্ত্রণে মহানবীর (সা.) পাঁচ পরামর্শ

১. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া : সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে সাহাবি সুলাইমান ইবনে সারদ (রা.) বলেন, একবার তিনি মহানবী (সা.)-এর কাছে বসা ছিলেন। এ সময় দুজন ব্যক্তি পরস্পরকে গালিগালাজ করছিলেন। তাদের একজনের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং ঘাড়ের রগ ফুলে উঠেছিল।

এ অবস্থা দেখে মহানবী (সা.) বললেন, আমি এমন একটি বাক্য জানি, যা ওই ব্যক্তি বললে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি বলে, আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম (আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই), তাহলে তার রাগ দূর হয়ে যাবে।

২. শারীরিক অবস্থান পরিবর্তন করা : মহানবী (সা.) বলেছেন, তোমাদের কেউ রাগান্বিত হলে সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বসে পড়বে। এতে রাগ কমে গেলে ভালো। অন্যথায় শুয়ে পড়বে। (সুনানে আবু দাউদ)

৩. অজু করা : রাগ নিয়ন্ত্রণে অজু করার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, তোমাদের কারও রাগ হলে সে যেন অজু করে নেয়। কারণ, রাগ আগুন থেকে সৃষ্টি হয়। (সুনানে আবু দাউদ)

আগুন নেভাতে যেমন পানি ব্যবহার করা হয়, তেমনি রাগের উত্তাপ প্রশমিত করতেও অজুর মাধ্যমে প্রশান্তি লাভের কথা বলা হয়েছে হাদিসে।

৪. নীরব থাকা : রাগের সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, যখন তোমাদের কারও রাগ হয়, তখন সে যেন নীরব থাকে।

রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে, যা পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। বিশেষ করে প্রচণ্ড উত্তেজনার মুহূর্তে বলা কটু কথা অন্যের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। তাই রাগের সময় নীরব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. রোজা রাখা : রমজান মাসে রাগ নিয়ন্ত্রণের জন্যও বিশেষ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, তোমাদের কেউ রোজা রাখার সময় অন্য কারও দ্বারা অপমানিত বা আক্রান্ত হলে সে যেন বলে, আমি রোজাদার।

রমজানে ঘুমের ঘাটতি কিংবা ক্ষুধার কারণে কারও কারও মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আমি রোজাদার কথাটি নিজের মুখে উচ্চারণ করা আত্মসংযমের কথা স্মরণ করিয়ে দেয়। রোজার অন্যতম উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাই রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

ইসলামি জ্ঞানচর্চা, ফিকহশাস্ত্র ও সমকালীন মুসলিম বিশ্বের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী।

কোরআন তিলাওয়াতের সময় বারবার অজু ভেঙে গেলে করণীয়

কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, ‘যে আল্লাহর কিতাবের একটি হরফ

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম। পবিত্রতা অর্জন ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর পবিত্রতা অর্জনের অন্যতম

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

শৈশব মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধের ভিত্তি গড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম