
সিওপিডি রোগ কী :
সিওপিডি হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শ্বাসনালিতে প্রদাহ, শ্বাসনালি সরু হয়ে যাওয়া অথবা ফুসফুসের বায়ুথলির ক্ষতির কারণে স্বাভাবিকভাবে বাতাস প্রবেশ ও বের হতে বাধাগ্রস্ত হয়। ফলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয় এবং সময়ের সঙ্গে সমস্যা বাড়ে একেই সিওপিড বলা হয়।
শীতকাল শুরু হলো, এসময়ে বয়োবৃদ্ধ,শিশু সহ নানাজনের রোগ বালাই দেখা দিয়েছে। বিশেষ করে সিওপিডি রোগের উপসর্গও কম নয়।
লক্ষণ:
সিওপিডি রোগের প্রধান লক্ষণ গুলো হলো-
১. শ্বাসকষ্ট: প্রথমে ভারী কাজ বা হাঁটাচলার সময় শ্বাস নিতে কষ্ট হয়। রোগ বাড়লে অল্প পরিশ্রমেও শ্বাসকষ্ট দেখা দেয়।
২. দীর্ঘস্থায়ী কাশি: দীর্ঘদিন ধরে কাশি থাকা, যা সহজে কমতে চায় না এবং বারবার ফিরে আসে।
৩. কফ তৈরি হওয়া: বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বুকে জমে থাকা কফ বের হয়।
৪. বুকে চাপ অনুভব: বুকের মধ্যে ভারী ভাব, আঁটসাঁট অনুভূতি বা অস্বস্তি দেখা দেয়।
৫. শ্বাসের সময় সাঁই সাঁই শব্দ: শ্বাস নেওয়া বা ছাড়ার সময় বাঁশির মতো শব্দ হয়।
৬. দ্রুত ক্লান্ত হয়ে পড়া: সামান্য হাঁটাহাঁটি, সিঁড়ি ভাঙা কিংবা দৈনন্দিন কাজেই অতিরিক্ত ক্লান্তি অনুভূত হয়।
৭. শ্বাস ছাড়তে বেশি সময় লাগা: ফুসফুস থেকে বাতাস বের করতে অসুবিধা হওয়ায় শ্বাস ছাড়ার প্রক্রিয়া দীর্ঘ হয়।
৮. বারবার শ্বাসতন্ত্রের সংক্রমণ: সর্দি-কাশি বা বুকের সংক্রমণ ঘন ঘন হতে পারে এবং সুস্থ হতে বেশি সময় লাগতে পারে।
৯. শারীরিক সক্ষমতা কমে যাওয়া: আগে যে কাজ সহজে করা যেত, রোগের অগ্রগতির সঙ্গে সেই কাজ করতেও বিরতি নিতে হয়।
১০. ওজন কমে যাওয়া ও দুর্বলতা: উন্নত পর্যায়ে শ্বাস নিতে বেশি শক্তি ব্যয় হওয়া এবং ক্ষুধা কমে যাওয়ার কারণে ওজন হ্রাস ও দুর্বলতা দেখা দেয়।
পরামর্শ:
এই লক্ষণ গুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিন এবং দ্রুত চিকিৎসা শুরু করুন।
সিওপিডি চিকিৎসা:
শ্বাস-প্রশ্বাসে সাহায্য করার জন্য, উপসর্গগুলি উপশম করতে এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করার জন্য চিকিৎসা প্রদান করা হয়। সবচেয়ে সাধারণ চিকিৎসা হল প্রথমে ধূমপান বন্ধ করা এবং কোনো ক্ষতিকারক কণার সংস্পর্শে আসা।
অন্যান্য চিকিত্সা নিম্নলিখিত অন্তর্ভুক্ত:
ঔষধ: এর মধ্যে রয়েছে লক্ষণ বুঝে কিছু জার্মানি মেডিসিন, এছাড়াও ব্রঙ্কোডাইলেটর এবং ওরাল ও ইনহেলড স্টেরয়েড।
ফুসফুসের থেরাপি:
এর মধ্যে অক্সিজেন থেরাপি এবং একটি পালমোনারি পুনর্বাসন প্রোগ্রাম অন্তর্ভুক্ত।
নন-ইনভেসিভ ভেন্টিলেশন থেরাপি:
এতে বিলেভেল-পজিটিভ এয়ারওয়ে প্রেসার (BiPAP) এর মতো শ্বাস-প্রশ্বাসের যন্ত্রের ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে।
রোগীদের সময়কালের ফ্লেয়ার-আপ বা তীব্রতা অনুভব করতে পারে যাদের মধ্যে লক্ষণগুলি আরও খারাপ হয় এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হতে পারে ।
লেখক : ডাঃ রাইসুর আক্তার
সিনিয়র কনসালটেন্ট এন্ড রিসার্চার,
ডা. রাইসুর'স চেম্বার, মধ্য বাড্ডা, ঢাকা।

