ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

উইকিপিডিয়ায় নিজের তথ্য ভুল, জন্মস্থান ও বাড়ি নিয়ে যা জানালেন ন্যান্সি

মোঃ আবু সাঈদ
০৯ নভেম্বর ২০২৬, ১২:৪০
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: সংগৃহীত

নিজের জন্মস্থান, জন্মসাল ও পারিবারিক বাড়ি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান ঘটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি জানান, তাঁর জন্ম নড়াইল জেলার লোহাগড়ায়। তবে বাবার চাকরির সুবাদে সেখানে তাঁর জন্ম হয়। তাঁর দাদাবাড়ি নড়াইল জেলার নড়াগ্রাম এলাকার বড়দিয়া গ্রামে।

ন্যান্সি জানান, বাবার চাকরির কারণে পরবর্তী সময়ে তাঁদের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা, নেত্রকোনা সদর, লক্ষ্মীপুর, দিনাজপুর ও মেহেরপুরে তাঁদের বসবাস ছিল। পরবর্তী সময়ে আবারও বাবার কর্মস্থল হিসেবে নেত্রকোনায় যেতে হয় তাঁদের। তাঁর নানাবাড়িও নেত্রকোনা সদরে।

পোস্টে তিনি আরও জানান, কলেজজীবনে তাঁর বাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্ব পান। এরপর তাঁরা ঢাকায় চলে আসেন। স্কুলজীবনের একটা সময় নেত্রকোনায় কাটলেও পুরো স্কুলজীবন সেখানে কাটেনি বলে স্পষ্ট করেন তিনি।

নেত্রকোনার পারিবারিক বাড়ি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই সংগীতশিল্পী। তাঁর ভাষ্য, ওই বাড়িটি তাঁদের পৈতৃক সম্পত্তি কিংবা ভিটাবাড়ি নয়, আবার নানাবাড়িও নয়। বাবার চাকরির সময় ১৯৯৩ সালে সেখানে জমি কেনা হয়। পরে মায়ের ইচ্ছায় ওই জমিতে বাড়ি নির্মাণ করা হয়। তাঁর দাবি, আওয়ামী লীগ আমলে বাড়িটি একাধিকবার ভাঙচুরের শিকার হয় এবং ২০২৩ সালে বাড়িটি বিক্রি করে দেওয়া হয়।

উইকিপিডিয়াসহ বিভিন্ন জায়গায় তাঁর সম্পর্কে ভুল তথ্য রয়েছে বলেও অভিযোগ করেন ন্যান্সি। নিজের বক্তব্যের সমর্থনে পোস্টের সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্ত করেছেন তিনি। তাঁর আশা, এসব তথ্য প্রকাশের পর জন্মস্থান ও পারিবারিক পরিচয় নিয়ে আর কোনো বিভ্রান্তি ছড়ানো হবে না।

পারিবারিক গল্পে ঈদ মাতাতে আসছে ‘আবার দেখা হলে’

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি

দ্বিতীয়বার মা হচ্ছেন কিয়ারা, বেবি বাম্পে চমক!

বেবি বাম্প নিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক

বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম