ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল

আমার বার্তা অনলাইন:
০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬

র‍্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্ততার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নানা ভাবনা ও মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ পড়া এবং আগের মতো গ্ল্যামারাস না লাগার বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন পিয়া।

সেখানে তিনি লিখেছেন, ‘অনেকেই আমাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’

এর কারণও ব্যাখ্যা করেছেন এই তারকা। তার ভাষ্য, ‘কারণ এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া।’

পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্ন পূরণের কথা তুলে ধরে পিয়া জানান, একসময় যেসব বিষয় কেবল স্বপ্নে দেখতেন, সেগুলোর অনেক কিছুই এখন তার জীবনের অংশ। সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন, তা নিয়েই কৃতজ্ঞ তিনি। পিয়ার এই পোস্টে নেটিজেনদের কেউ কেউ নিজেদের মতামত জানিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। এই বয়সেই এত ক্লান্ত হওয়ার যৌক্তিক কারণ আছে, নিশ্চিত? পরিশ্রমী মানুষেরও শরীর ও মন কখনো কখনো অসহায় বোধ করে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের কাছে নিজে সৎ থাকলে এবং অন্যের ভালো চিন্তা ও ভালো করলে অবশ্যই মনে প্রশান্তি থাকবে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না।’

পারিবারিক গল্পে ঈদ মাতাতে আসছে ‘আবার দেখা হলে’

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি

দ্বিতীয়বার মা হচ্ছেন কিয়ারা, বেবি বাম্পে চমক!

বেবি বাম্প নিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক

বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম