ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের

আমার বার্তা অনলাইন:
০৩ নভেম্বর ২০২৬, ১১:২২

বলিউডে নিজের অভিনয়গুণের পাশাপাশি গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও দর্শকের নজর কেড়েছেন কৃতি স্যানন। সম্প্রতি ‘ককটেল ২’-এ তার বিকিনি লুক প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। এর আগে কোনো ছবিতে তাকে এমন অবতারে দেখা না যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এত দিন কেন এ ধরনের দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী?

এবার সেই কৌতূহলের জবাব দিয়েছেন কৃতি। সম্প্রতি এক আলোচনায় অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, অভিনয় এবং পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে ‘ককটেল ২’-এর বিকিনি দৃশ্য প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

কৃতি জানান, এত দিন কোনো সিনেমায় বিকিনি পরার দৃশ্য না থাকার পেছনে বিশেষ কোনো আপত্তি বা বাধা ছিল না। বরং গল্প ও চরিত্রের সঙ্গে দৃশ্যটি কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিই তার কাছে বিবেচ্য। কেবল সাহসী কিংবা গ্ল্যামারাসভাবে পর্দায় হাজির হওয়ার উদ্দেশ্যে কোনো দৃশ্যে অভিনয় করতে চান না কৃতি।

তার কাছে চরিত্রের প্রয়োজনীয়তা এবং গল্পের স্বাভাবিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অভিনেত্রীর মতে, পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন অভিনয়শিল্পীর নিজের পছন্দ ও স্বচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত।শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত ‘ককটেল ২’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

তবে ছবিতে কৃতির নতুন লুক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দেয়। এমন অবতারে হাজির হওয়ার জন্য কোনো ধরনের চাপ অনুভব করেছিলেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হন অভিনেত্রী। তার বক্তব্য, পর্দায় নিজের উপস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনেত্রীর নিজেরই থাকা উচিত।

পারিবারিক গল্পে ঈদ মাতাতে আসছে ‘আবার দেখা হলে’

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি

দ্বিতীয়বার মা হচ্ছেন কিয়ারা, বেবি বাম্পে চমক!

বেবি বাম্প নিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক

বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম