ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নতুন রূপে হাজির পাওলি দাম

মোঃ আবু সাঈদ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪
সংগৃহীত ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্ন লুকে। ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভল্যুশনারিজ’-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা গেছে তাঁকে।

নিখিল আদভানি পরিচালিত সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাঁদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা। চার বিপ্লবীকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটির মূল কাহিনি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে।

জেনারেল ডায়ারের চরিত্রে দেখা গেছে জেসন শাহকে।

সিরিজটি মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাওলি দাম। ছবিগুলোতে উঠে এসেছে ‘দ্য রেভল্যুশনারিজ’-এর সেটের নেপথ্যের নানা দৃশ্য। পাশাপাশি অভিনেত্রীর নতুন লুক ও চরিত্রও দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল।

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘দ্য রেভল্যুশনারিজ’-এর অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পীরজাদা।

ঐতিহাসিক সময়ের আবহে পাওলি দামের নতুন রূপ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে। এবার পর্দায় তাঁর অভিনয় ও চরিত্রায়ণ কতটা চমক দেখাতে পারে, সেটিই দেখার অপেক্ষা।

কনা এখন ‘সুপার সিঙ্গেল’, প্রেমিক খুঁজছেন গায়িকা?

বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। তবে

‘এসব লোক থেকে আমি দূরে থাকি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজ গিলকে প্রশ্ন করা হয়, কোনও সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি

মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ

মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে

নগ্ন হয়ে বিজ্ঞাপন, তুমুল বিতর্কে সিডনি সুইনি

খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় ভিন্নধর্মী লুকে হাজির হয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা