ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আব্দুল আল নোমান শুভ
১১ নভেম্বর ২০২৬, ১৫:১৯

বায়েজিদ বোস্তামী থানার আলমগীর সড়কের বৈদ্য মন্দির এলাকায় বাবার দোকানের মাত্র তিন হাজার টাকা পাওনা চাইতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রানা নামে এক যুবক।

এ ঘটনায় মামলা দায়েরের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার না হওয়ায় বিচার ও নিরাপত্তার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের অভিযোগ, গত ২১ অক্টোবর রাত প্রায় ১১টার দিকে বাবার দোকানের পাওনা টাকা চাইতে গেলে সজীব নামে এক যুবক ও তার সঙ্গে থাকা ৪-৫ জনের সঙ্গে রানার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে রানার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয় এবং বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার এতদিন পরও অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। এতে পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের আরও অভিযোগ, হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা রক্ত ধুয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাস, ছিনতাই ও হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আহতের স্বজনরা জানান, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তারা বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছেন। আহত রানা ছিলেন পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। তার চিকিৎসা ব্যয় বহন, সংসার চালানো এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বায়েজিদের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী পরিবার বলছে, মামলার অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় তারা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান

হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত

গাজিপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

গাজিপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ও সদরের ভাড়ারিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম