ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১২:১৯

বিশ্বকাপে গোলবন্যায় ভেসে দিকহারা তিউনিসিয়ার জালে শুরুতেই বল জড়ায় জাপান, গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়ে আরও তিনবার কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে নেয় এশিয়ার দল। নেদারল্যান্ডসকে রুখে দেওয়ার পর তিউনিসিয়াকে গুঁড়িয়ে রেকর্ড গড়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে দিল ব্লু সামুরাইরা।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচ জাপান জিতেছে ৪-০ গোলে। দাইচি কামাদা ৪ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল পান আয়াসে উয়েদা, বাকি গোল আসে জুনিয়া ইতোর পা থেকে।

ফিফা বিশ্বকাপের ইতিহাসের এটি ১০০০তম ম্যাচ। তাতে জিতে ইতিহাসে নাম লেখালো জাপান। এই দাপুটে জয়ের মাধ্যমে 'সামুরাই ব্লু'রা যেমন নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল, ঠিক তেমনি প্রথম এশিয়ান দেশ হিসেবে বিশ্বকাপের কোনো একক ম্যাচে ৪টি গোল করার এক অনন্য কীর্তি স্থাপন করল।

নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে গোল হজম করেছিল তিউনিসিয়া, ফলে দুই ম্যাচে ৯ গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তারা। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর কোচ সাব্রি লামুচিকে বরখাস্ত করে আলোচনার জন্ম দেয় তারা। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ হয়ে আর্জেন্টিনার বিপক্ষে আলোচিত জয় পাওয়া হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেয় তিউনিসিয়া। তবে রেনার্ড কোচ হয়ে মিরাকল কোনো বদল আনতে পারেননি।

ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়াকে চেপে ধরে জাপান। ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট, তখনই ডান প্রান্ত থেকে রিতসু দোয়ানের সহায়তার কেইতো নাকামুরা বক্সে নিচু ক্রস বাড়ান। সেখানে অবস্থান করা মিডফিল্ডার দাইচি কামাদা চমৎকার এক ব্যাকহিলে বল জালে জড়ান। এটি বিশ্বকাপে জাপানের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড।

শুরুতেই গোল হজম করে তিউনিসিয়ার ডিফেন্ডাররা খেই হারিয়ে ফেলে। ১০ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারত, তবে তিউনিসিয়া রক্ষণভাগের দুর্দান্ত এক ইন্টারসেপশন এবং গোলরক্ষক ডাহমেনের গোললাইন সেভের কারণে সে যাত্রা বেঁচে যায় তারা। তবে জাপানের একের পর এক আক্রমণ সামাল দেওয়া সম্ভব ছিল না। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে ইতাকুরার পাস নিয়ন্ত্রণে নিয়ে তিউনিসিয়ার ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিখুঁত নিচু শটে গোল করেন স্ট্রাইকার আয়াসে উয়েদা। প্রথমার্ধের বাকি সময় বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রেখে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতির পর তিউনিসিয়ার কোচ হার্ভে রেনার্ড দুটি পরিবর্তন এনে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। ৪৯ মিনিটে ম্যাচে তিউনিসিয়ার সামনে সেরা সুযোগটি এসেছিল, কিন্তু বক্সের ভেতর ফাঁকায় বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি হানিবাল।

তিউনিসিয়া যখন ম্যাচে ফেরার সুযোগ খুঁজছিল, তখনই তাদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন জুনিয়া ইতো। ৬৯ মিনিটে মাঝমাঠ থেকে তানাকার পাস খুঁজে নেয় উয়েদাকে। উয়েদার প্রথম টাচের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ইতো।

ম্যাচের শেষদিকে ৮৩ মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। কাইশু সানো এবং জুনিয়া ইতোর ওয়ান-টু-ওয়ান পাসিং থেকে সানোর চমৎকার ক্রসে হেড করে নিজের দ্বিতীয় ও দলের ঐতিহাসিক চতুর্থ গোলটি করেন আয়াসে উয়েদা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তিউনিসিয়া কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

এই জয়ের পর জাপানের পয়েন্ট নেদারল্যান্ডসের সমান হলেও গোল গড়ে পিছিয়ে তারা আছে দুইয়ে।

আমার বার্তা /জেএইচ

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলে জিতে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল সুইডেন। পরের ম্যাচে

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

জায়গা বানিয়ে খেলার চেষ্টায় ঠিকভাবে ব্যাটে-বলে করতে পারলেন না বৈভব সুরিয়াভানশি। ধরা পড়লেন মিড অফ

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে

আইভরিকোস্ট ভয় ধরালেও ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল আইভরিকোস্টের ১-০ গোলের লিডে। আফ্রিকার ‘হাতি’দের জমাট রক্ষণ আর ফাউলের গ্যাঁড়াকলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ