ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৭:৩৮

উজানে বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুই ছুই করছে। এরই মধ্যে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরগুলোতে ঢলের পানি প্রবেশ করতে শুরু করেছে। যার কারণে তিস্তা নদীতে কমলা সংকেত জারি করেছে বাপাউবো।

শনিবার (২০ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্ন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি বৃদ্ধি পয়েছে। যা আগামী তিন দিন আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় উক্ত নদীসমূহ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল এলাকায় সল্পমেয়াদী বর্ন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অপরদিকে বাংলাদেশে তিস্তার উজানে ভারতের জলপাইগুড়ি, আলিপুরদয়ার ও দার্জিলিং জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার নীলফামারীর ডিমলার ডালিয়ার পয়েন্টে সকাল ৬টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপৎসীমার (৫২.১৫) ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি একই সময় বিপৎসীমার (২৯.৩০) ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ পাঠক) নুরুল ইসলাম জানান, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ছিল ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার। এ পয়েন্টে নদীর বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। আজ শনিবার (২০ জুন) সকাল ৬টায় তা ১৫ সেন্টিমিটার বেড়ে ৫২ দশমিক ১০ সেন্টিমিটারে পৌঁছায়। তবে সকাল ৯টায় পানি ৮ সেন্টিমিটার কমে ৫২ দশমিক শূন্য ২ সেন্টিমিটারে নেমে আসে। যা দুপুর ১২টায় একই ছিল। বিকাল ৩টায় পানি আরও দুই সেন্টিমিটার কমে এসে বিপদসীমার ১৫ সেন্টিমিটার (৫২ দশমিক ০০) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে দুপুর ১২টায় তিস্তার পানির প্রবাহ একই থাকলেও দুধকুমার নদীর পানি দশমিক ৩০ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে ধরলা নদীর পানি বিপদসীমার (২৬.০৫) দুই দশমিক ২৩ (২৩.৮২) সেন্টিমিটার নিচে এবং দুধকুমার নদীর বিপদসীমার (২৯.০৬) ১ দশমিক ০৫(২৮.০১) সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ডালিয়া ব্যারাজ পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি ও প্রশাসনিক কাজ এগিয়ে চলছে। বিশেষজ্ঞদের মূল্যায়নের পর প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

কিন্তু আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই পানি বিপদসীমার এত কাছে চলে আসায় তিস্তাপাড়ের মানুষের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

টেপাখাড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকার কৃষক হযরত আলী বলেন, তিস্তার তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। সামান্য পানি বাড়লেই চরে ঢুকে পড়ে। বাদাম, ভুট্টা ও শাকসবজির এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পানি আর একটু বাড়লে সব তলিয়ে যাবে। তিনি আরও বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি ঘোলা ও সাথে কচুরিপানা ভেসে আসছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হচ্ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করেনি। পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন, উজানের ঢলে পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের তত্বাধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, নদ-নদীর পানি বৃদ্ধি ও নদীপারে ভাঙ্গন পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিস্তা পারে বন্যার শঙ্কা রয়েছে। তবে বহ্মপুত্র, দুধকুমার, ধরলা নদ-নদীতে আপাতত বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

প্রকাশ থাকে যে, বাংলাদেশের ডালিয়াস্থ তিস্তা ব্যারেজের উজানের ৬৫ কিলোমিটার দূরে রয়েছে ভারতে গজলডোবা ও দোমোহনী তিস্তা নদীর পয়েন্ট। সেখানে শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় তিস্তা নদীর পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হয়েছিল। এখানে বিপদসীমা ৮৫ দশমিক ৯৫। শনিবার (২০ জুন) দুপুর ২টায় ভারতের দোমোহনী পয়েন্টে তিস্তার পানি কমে বিপদসীমার ৮৫ দশমিক ৬৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। বাংলাদেশ অংশ তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত না হলেও শনিবার ২৪ ঘন্টায় ভারতের তিস্তার মেখলীগঞ্জ পয়েন্টে ৮.৪ মিলিমিটার ও দোমোহনী পয়েন্টে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সংশিষ্ট সূত্র মতে জানা গেছে।

আমার বার্তা/এমই

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সন্ধ্যার মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শুক্রবার বিকেলে বয়ে যায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবৃষ্টি। ঘরে বসে ঝড়-বৃষ্টির এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

খেলাধুলার পাশাপাশি সব কিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত