ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৭:০৯
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরে কী হতে পারে, তা জানতে তৎপর হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সরাসরি রাজনৈতিক মন্তব্য না করে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বেশ চতুর ও কূটনৈতিক পন্থায় জবাব দেন।

গতকাল রাতে ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র দল। এই জয়ের সূত্র ধরে মার্কিন রাষ্ট্রদূত হাস্যোজ্জ্বল মুখে বলেন, ‘গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।’

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও যোগ করেন, ‘দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।’

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ অনুষ্ঠিত আলাদা বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি এই সফর নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেনসেন বিশ্বরাজনীতির এই সমীকরণ ও ভূ-রাজনৈতিক আলোচনাকে অত্যন্ত কৌশলে মাঠের ফুটবলের সমীকরণে রূপ দিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান।

আমার বার্তা/এমই

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত দুইটি কমিটির মাধ্যমে ঢাকা উত্তরের ২৭ টি এবং

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির (ব্লু

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

উত্তর-দক্ষিণ সিটির খালের অবৈধ দখলদার মুক্ত করা হবে: প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবেন না লিটন ও তাসকিন

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের ২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ ও সাঁথিয়া

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

নাম ও জন্মতারিখ সংশোধনে দালালদের ব্যাপারে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান কাজপাগল মানুষ, দিনরাত কাজ করেন: মির্জা ফখরুল

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন: ​দুর্নীতির মহাকারিগর সাবেক জেলা রেজিস্ট্রার মনিরুল

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

কোন দেশ সফর করা হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়

যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো ভুল হয় না: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সমন্বয় করছে ডিএনসিসি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর