ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

আইভরিকোস্ট ভয় ধরালেও ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১০:৫৫

ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল আইভরিকোস্টের ১-০ গোলের লিডে। আফ্রিকার ‘হাতি’দের জমাট রক্ষণ আর ফাউলের গ্যাঁড়াকলে কুলিয়ে উঠতে পারছিল না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে ডেনিজ উনদাভ ‘সুপার সাব’ হয়ে যেন রূপকথার গল্প লিখলেন ফিলাডেলফিয়ার মাঠে। তার জোড়া গোলের ওপর ভর করে আইভরিকোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে এনে ২-১ ব্যবধানে জিতেছে জুলিয়ান ন্যাগলসম্যানের দল। আর এই রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল জার্মানি।

ম্যাচের শুরু থেকেই আইভরিকোস্টের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জার্মানি। ম্যাচের শুরুর দিকেই একবার বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিল জার্মানরা। তবে রেফারি ফাউলের কারণে সেই গোলটি বাতিল করে দেন। এরপর ম্যাচের ৩০ মিনিটে উল্টো গোল হজম করে বসে ডাই ম্যানশাফটরা। জার্মান বক্সের ভেতর এক জটলার সুযোগ নিয়ে ফিরতি বলে দুর্দান্ত শটে আইভরিকোস্টকে এগিয়ে নেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া জার্মানি আবারও আইভরিকোস্টের জালে বল পাঠিয়েছিল। কাই হাভার্টজের নেওয়া শটটি জালে জড়ালেও রেফারি পুনরায় গোলটি বাতিল ঘোষণা করেন। কারণ, শট নেওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হয়েছিলেন। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ন্যাগলসম্যানের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সাজাতে থাকে জার্মানি। তবে আইভরিকোস্টের শক্তিশালী ডিফেন্স লাইনে এসে বারবার খেই হারাচ্ছিল তাদের আক্রমণভাগ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে ডেডলক ভাঙেন ডেনিজ উনদাভ। নাদিম আমিরির ক্রস থেকে জার্মানদের সমতায় ফেরান এই স্ট্রাইকার।

সমতায় ফেরার পর ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই মঞ্চস্থ হয় আসল নাটক। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের যোগ করা সময়ের ৪ মিনিটে আবারও আইভরিকোস্টের রক্ষণ দুর্গ চূর্ণ করেন সেই উনদাভ। মাঝমাঠ থেকে আসা থ্রু পাস ধরে ঠান্ডা মাথার বল জালে জড়িয়ে জার্মানিকে উল্লাসে ভাসান তিনি। শেষ পর্যন্ত তার এই গোলেই ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

২০০৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতল জার্মানি। ২০১৪ সালে চতুর্থ শিরোপা জয়ের পর, নকআউট পর্বে উঠল তারা প্রথমবার। গত দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করা আফ্রিকার দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকে আছে ভালোভাবেই। এক ম্যাচ করে খেলা একুয়েডর ও কুরাসাও এখনও পয়েন্ট পায়নি।

আমার বার্তা /জেএইচ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। তবে ভেন্যু আর ফরম্যাট

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

একটি টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে আজ রোববার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল।

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলে জিতে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছিল সুইডেন। পরের ম্যাচে

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

জায়গা বানিয়ে খেলার চেষ্টায় ঠিকভাবে ব্যাটে-বলে করতে পারলেন না বৈভব সুরিয়াভানশি। ধরা পড়লেন মিড অফ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডিএমপিতে ২ উপ-পুলিশ কমিশনারকে বদলি

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির ও নিজের মন্তব্য এক্সপাঞ্চ করলেন স্পিকার

তৃণমূলের সেবায় আগ্রহী নন আইনজীবীরা, বাড়ানো হবে ফি: আইনমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা

দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক

বাবা দিবসে সন্তানের চোখে বাবা

ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প