ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বর্জ্যকে সম্পদে পরিণত করার আহ্বান জুবাইদা রহমানের

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৬, ১০:০২

বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়, বরং একে সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনে (কপ-৩১) ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ফার্স্ট স্পাউস বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় ও সমর্থন করে।

এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি সরকারের বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনশ্চক্রায়ন (থ্রি-আর) কৌশল এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা’র কথা উল্লেখ করেন।

কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি জানান, ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (এনডিসি ৩.০)-এর আওতায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১৭ লাখ ৮০ হাজার (১.৭৮ মিলিয়ন) টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। রিসাইক্লিং, কম্পোস্টিং, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসাবর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি।

ঢাকায় বাস্তবায়নাধীন বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশের অন্যান্য বড় শহরগুলোতেও এ ধরনের প্রকল্প বিস্তারের পরিকল্পনা রয়েছে সরকারের। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশ রক্ষা করাই বাংলাদেশের মূল লক্ষ্য।

প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশের প্রাকৃতিক বিকল্প হিসেবে সোনালী আঁশ পাটের কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন তিনি। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কপ-৩১ এর গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য সবাইকে আমন্ত্রণ জানান তিনি। এছাড়া ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে জলবায়ু-বান্ধব কৃষি এবং মিথেন নির্গমন কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে একক প্রচেষ্টা যথেষ্ট নয় উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এর জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।’ সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ও বৈশ্বিক সহযোগিতা সুদৃঢ় করতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বলেছেন, কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

চলতি বছরে মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর

ময়মনসিংহে চলছে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সমীক্ষা, আগে হবে বগুড়ায়

লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দরিদ্র, চরমে এক কোটি: সিপিডি

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনডিভিয়া