ই-পেপার শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৬, ১৪:৩৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ রায় দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত। ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও দণ্ডিত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক।

জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। পেশায় ঝাড়ফুঁক ও কবিরাজির কাজের পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেন নামের কবিরাজকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে কবিরাজ মোবারক জানান, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

স্বীকারোক্তিতে তিনি উল্লেখ করেন, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি তার মা দেখে ফেলায় প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করেন কবিরাজ মোবারক।

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত মামলায় শিক্ষক আমান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই

জজের নামের সঙ্গে সৎ জজ কথাটি অতিরঞ্জন: আইনমন্ত্রী

অর্থনৈতিক দুর্নীতির চেয়েও বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি- এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো.

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে সব বিষয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চালুর লক্ষ্য ইউজিসির

ছয় বছর না হলে ভর্তি করা যাবে না প্রাথমিকে

৭ উইকেট নিয়ে রেকর্ড করলেন সাকিব 

শিশুদের প্রতি নবীজির আদর

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর