ই-পেপার শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে, পুরোহিতও জমজ ভাই

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১৪:৫৬

বিয়ে মানুষের জীবনের অন্যতম স্মরণীয় দিন। তবে এ দিনের কিছু ঘটনা সেই স্মৃতিকে আরও বিশেষ করে তোলে। এবার সামনে এসেছে তেমনই একটি ব্যতিক্রমী ঘটনা। জমজ দুই ভাইয়ের সঙ্গে জমজ দুই বোনের বিয়ে হয়েছে। তাদের বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন দুই জমজ পুরোহিত। ভারতের কেরালা রাজ্যে এমন ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এ বিয়ের আয়োজন করা হয়। এ সময় অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাসের এবং জমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগির জমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিটি পর্বে জমজরা অংশ নিয়েছেন। এতে পুরো আয়োজনটি আরও ব্যতিক্রমী হয়ে উঠেছে। অনুষ্ঠানের পুরোহিত ও বেদি-সহায়করাও ছিলেন জমজ।

বিয়ের এ আয়োজন কেবল কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এটি ছিল দুই পরিবারের বহু বছরের লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন। পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার কুঞ্জুমন থমাস ও জোমলের জমজ সন্তান। আর পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিলের কুলাথুর এলাকার টমিচান ও মেরিকুট্টির জমজ কন্যা।

অনুষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল, কাঞ্জিরাপল্লি ডায়োসিসের জমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল এবং ফাদার আজো পেজুমকাটিল এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় বেদীতে তাদের সহায়তা করেন পালারের জমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

এনডিটিভি জানিয়েছে, বিয়ের প্রতিটি আয়োজনে জমজদের অংশগ্রহণ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। জমজ বোনেরা নিজেরাই জমজ যাজকদের সন্ধান করেছিলেন এবং শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জায় তাদের খুঁজে পান।

জমজ দুই বোন বলেন, ‘জমজদের মধ্যে বিয়ে করার স্বপ্ন আমাদের ছোটবেলা থেকেই ছিল। আমাদের বাবা-মা ও পরিবারের সদস্যেরাও এটি চেয়েছিলেন। যিশু খ্রিস্টই তা সম্ভব করেছেন। আমরা যখন যাজকদের আমন্ত্রণ জানাই, তারা সঙ্গে সঙ্গেই আসতে রাজি হয়ে যান।’

পুরোহিতরাও অনুষ্ঠানটিকে চিরস্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, জমজদের বিয়ে পড়ানো খুবই বিশেষ একটি ঘটনা। এটি আমাদের আজীবন মনে থাকবে। এই আয়োজন আমাদের ভালোবাসা ও একাত্মতার কথা মনে করিয়ে দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই ভাই মার্চেন্ট নেভিতে কর্মরত। আর জমজ দুই বোন তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করছেন।

সূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসা

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

সৌদি আরবে বিএমডব্লিউর কিছু মডেলে বড় ধরনের নির্মাণ ত্রুটি ধরা পড়েছে। এর ফলে দেশটিতে হাজার

কুয়েত–বাহরাইনের ‘আল-জাবের’ ও ‘শেখ ঈসা’ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

কুয়েতে যুক্তরাষ্ট্র পরিচালিত আহমদ আল-জাবের বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরানি সেনাবাহিনী। একই সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫১: স্বাস্থ্য অধিদপ্তর

‘হেজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

ঢাকায় মরক্কোর রাজার সিংহাসন আরোহণ দিবস উদযাপন

চোটের নাটকীয় উন্নতি, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে লিটন

নীতি সুদহার হ্রাসে বিনিয়োগ বৃদ্ধির আশা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল: চিফ প্রসিকিউটর

জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে, পুরোহিতও জমজ ভাই

দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, বস্তা তল্লাশি করে মিলল জর্দার কৌটা-পান

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ৩ জন

সাভারে আ. লীগের মশাল মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ৯

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

‎ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী