ই-পেপার শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

বিএমইউসহ বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১০:৩৬

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউসহ দেশ জুড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ (২১-২৭ জুলাই) পালন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতামূলক র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা এবং জনসম্পৃক্ততামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল হেড অ্যান্ড নেক ক্যান্সারের প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ উপলক্ষে ‘এক বিশ্ব হেড নেক ক্যান্সারের বিরুদ্ধে এক কণ্ঠ’ প্রতিপাদ্য নিয়ে বিএমইউ এর অটোল্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ইং তারিখে বিএমইউ এর বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একামেডিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথি বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একামেডিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা সম্পর্কে ও রোগ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।

র‌্যালি শেষে সি ব্লকে উক্ত বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিএমইউ এর অটোর‌্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশননের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় অটোর‌্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ আল্লাম চৌধুরী, অদ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম, নিনমাস এর পরিচালক নিউক্লিয়ার মেডিসিন ও থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী, বিএমইউ এর অটোর‌্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. শেখ হাসানুর রহমান, অধ্যাপক ডা. কাজী শামীমুচ্ছালাম প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ হেড অ্যান্ড নেক ক্যান্সারের ব্যাপকতা, প্রতিরোধ কৌশল এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অগ্রগতি বিষয়ে তাঁদের বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

বিএমইউ এর অটোর‌্যারিগোলজি হেড নেক সার্জারি বিভাগের হেড নেক সার্জারি ডিভিশননের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তার জানান, হেড অ্যান্ড নেক ক্যান্সারের ব্যাপকতা হ্রাস করতে এবং এই রোগ প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোতে মন্তব্যধর্মী লেখা ও ফিচার নিবন্ধ প্রকাশিত হয়। এছাড়া টেলিভিশনে সাক্ষাৎকার ও প্যানেল আলোচনা সম্প্রচার করা হয়, যেখানে বিশেষজ্ঞরা জনগণকে রোগটির প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ শনাক্ত করার গুরুত্ব এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। রোগী, তাদের স্বজন, কমিউনিটির সদস্য এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষামূলক লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে ব্যবহার করে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা ও শিক্ষামূলক উপকরণ প্রচার করা হয়, যার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এসব বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। দেশব্যাপী বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হয়। সম্মিলিতভাবে এসব কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আধুনিক জীবনযাত্রার প্রভাবে অনেক নবজাতক প্রয়োজনীয়

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৫: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ

দেশের স্বাস্থ্যকর্মীদের মান-সংখ্যা বাড়াতে হবে: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

দেশের জনস্বাস্থ্যের মানোন্নয়ন, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং প্রমাণভিত্তিক পুষ্টিসেবা নিশ্চিত করতে পুষ্টিবিদ ও পথ্যবিদদের (ডায়েটিশিয়ান)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে: সার্জিও গর

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনায় সময় নষ্টের সুযোগ নেই: নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

কুয়েত–বাহরাইনের ‘আল-জাবের’ ও ‘শেখ ঈসা’ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

বিশ্বকাপের 'স্বত্ব বিক্রির' পরিকল্পনা বাতিল করেছে ফিফা

স্পেন : সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত

মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিএমইউসহ বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি