ই-পেপার শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১৩:২০

বিসিবি সভাপতি তামিম ইকবাল শনিবার ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে যাচ্ছেন। তবে এই সফরের সঙ্গে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ব্যক্তিগত সফরে বর্তমানে ভারতে থাকা তামিম বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে বেঙ্গালুরুতে যাবেন। সেখানে ভারতের অত্যাধুনিক ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখার পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্স কীভাবে পরিকল্পনা, নির্মাণ ও পরিচালিত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত ধারণা নেবেন।

বিসিবি দীর্ঘদিন ধরেই ঢাকায় একটি আধুনিক সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। প্রতিনিধি দলটি সেন্টারের পরিচালক ভিভিএস লক্ষ্মণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, অ্যানালিটিক্স এবং বয়সভিত্তিক কার্যক্রম কীভাবে একই ছাদের নিচে পরিচালিত হয়, সে বিষয়ে জানবেন তারা।

কয়েক বছর আগে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) পরিবর্তে চালু হওয়া এই সেন্টার অব এক্সিলেন্স এখন ভারতীয় ক্রিকেটের হাই পারফরম্যান্স কার্যক্রমের মূল কেন্দ্র। বেঙ্গালুরুর উপকণ্ঠে বিস্তৃত ক্যাম্পাসে রয়েছে একাধিক ইনডোর ও আউটডোর অনুশীলন উইকেট, আধুনিক প্রশিক্ষণ সুবিধা, পুনর্বাসন ইউনিট, আবাসন এবং বিশেষায়িত গবেষণাগার। পুরুষ, নারী ও জুনিয়র সব পর্যায়ের ক্রিকেটারদের জন্যই এখানে সমন্বিত সুযোগ-সুবিধা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে বিসিবি আলাদা আলাদা ভেন্যুর পরিবর্তে একটি কেন্দ্রীয় হাই পারফরম্যান্স ব্যবস্থা গড়ে তুলতে চায়। সে কারণে বিশ্বের অন্যতম আধুনিক ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে বিসিবি।

এদিকে, আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সফরটি। সরকারিভাবে সবুজ সংকেত পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

সম্প্রতি তামিম ইকবাল বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ভারত সরকারকে আশ্বস্ত করার জন্য সরকারিভাবে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন, যাতে বাংলাদেশ সফর বাস্তবায়নে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুজনেই অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। নাহিদ রানা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই গুরুত্বপূর্ণ

বিশ্বকাপের 'স্বত্ব বিক্রির' পরিকল্পনা বাতিল করেছে ফিফা

বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে ফিফার বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পা বড় ধাক্কা খেয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, বস্তা তল্লাশি করে মিলল জর্দার কৌটা-পান

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

সুনামগঞ্জে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ৩ জন

সাভারে আ. লীগের মশাল মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ৯

এবার মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

‎ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে: সার্জিও গর

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনায় সময় নষ্টের সুযোগ নেই: নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক