ই-পেপার শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১০:৪০
আপডেট  : ০১ আগস্ট ২০২৬, ১১:১২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২৩ জন কথিত পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম আরেকটি অভিযান চালায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ প্রতিষ্ঠার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন জীবিত উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী

কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে: সার্জিও গর

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনায় সময় নষ্টের সুযোগ নেই: নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

কুয়েত–বাহরাইনের ‘আল-জাবের’ ও ‘শেখ ঈসা’ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

বিশ্বকাপের 'স্বত্ব বিক্রির' পরিকল্পনা বাতিল করেছে ফিফা

স্পেন : সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত

মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিএমইউসহ বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন

লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি