ই-পেপার শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সাদা টাক্সেডো লুকে কানে চমক ঐশ্বরিয়ার

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১৪:৪৭

আবারও কান চলচ্চিত্র উৎসবে নিজের ফ্যাশন উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে সাদা টাক্সেডো লুকে হাজির হয়ে সবার নজর কাড়েন তিনি।

ঝলমলে গাউনের বদলে এবার ভিন্নধর্মী স্টাইল বেছে নিয়ে রেড কার্পেটে হাজির হন সাবেক এই বিশ্বসুন্দরী।

ফ্রান্সে আয়োজিত উৎসবের ক্লোজিং সেরেমনিতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে দেখা যায় ঐশ্বরিয়াকে। তার অল-হোয়াইট লুক ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে।

ঐশ্বরিয়ার এই কাস্টম পোশাকটি তৈরি করেছেন চীনা ডিজাইনার চেনি চ্যান। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই ও তার দল। গয়না ছিল হাসানজাদেহ জুয়েলারির।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে চেনি চ্যান জানান, ঐশ্বরিয়ার ওপর সাদা রং সবসময়ই দারুণ মানায়। তার তাল, মহব্বতে ও দেবদাস সিনেমার আইকনিক লুক থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই ডিজাইন তৈরি করেছেন।

বিশেষ এই টাক্সেডোতে ছিল সিকুইন ও ক্রিস্টালখচিত বোতাম, স্তরযুক্ত নচ ল্যাপেল এবং প্যাডেড শোল্ডার। ফুল স্লিভ ও কাফে লেস ট্রিম পুরো লুকে যোগ করেছে আলাদা নাটকীয়তা। কোমরে ফিটিং কাট তার ফিগারকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছে। জ্যাকেটের ভেতরে তিনি পরেছিলেন সাদা বুস্টিয়ার, যেখানে ছিল লেস এমব্রয়ডারির কাজ। সঙ্গে ছিল সিলভার সিকুইনখচিত ফ্লেয়ার প্যান্ট।

পুরো লুককে আরও আলাদা করেছে পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের শাল। ভারী গয়নার বদলে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন সাদা পিপ-টো পাম্পস ও ডায়মন্ড রিং।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল। সফট ব্লোআউট ওয়েভে সাজানো সেই হেয়ারস্টাইলকে অনেকে তার সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা লুক বলছেন।

মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামারের ছোঁয়া। গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের ব্যবহারে কান উৎসবের শেষ দিনে যেন নতুন করে ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া।

আমার বার্তা/এমই

পারিবারিক গল্পে ঈদ মাতাতে আসছে ‘আবার দেখা হলে’

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’ আসছে। ছবিটিতে জুটি

দ্বিতীয়বার মা হচ্ছেন কিয়ারা, বেবি বাম্পে চমক!

বেবি বাম্প নিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক

বেবি বাম্প দেখিয়ে কাদের খোঁচা দিলেন সামান্থা?

মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে

ওয়েডিং কার্নিভালে নুসরাত ফারিয়ার ঝলক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাসি, স্মার্টনেস ও আত্মবিশ্বাসী উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করে। এবার ব্যতিক্রমী পোশাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে সব বিষয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চালুর লক্ষ্য ইউজিসির

ছয় বছর না হলে ভর্তি করা যাবে না প্রাথমিকে

৭ উইকেট নিয়ে রেকর্ড করলেন সাকিব 

শিশুদের প্রতি নবীজির আদর

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

এমপি তাবাসসুমের বাড়িতে আগুন-পেট্রোল বোমার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কায় ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

আয়ারল্যান্ডে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে মিসর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে, অংশ নিলেন লাখো মানুষ

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

‘১০ বছর পর ক্যানসার-অ্যালঝাইমার হবে অতীত’ দাবি ডারিও আমোদেইর