ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১০:২২

আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ● ২১ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জ্বিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৮৬২: আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।

১৮৩০: ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।

১৮৪৫: মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।

১৮৫৯: মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।

১৮৭৬: তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।

১৮৭৮: সাইপ্রাসকে ব্রিটেনের কাছে হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য (বর্তমান তুরস্ক)।

১৯২০: প্রথম বিশ্বযুদ্ধ শেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে হাঙ্গেরির ত্রিয়ানোঁ চুক্তি স্বাক্ষরিত।

১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্সের ওপর তার গবেষণাপত্র (যেটি পরবর্তীকালে ‘বোস- আইনস্টাইন কনডেনসেট’ নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান।

১৯৪২: প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু।

১৯৪৩: আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।

১৯৪৬: জুয়ান ফেরোন আর্জেনটিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

১৯৭০: প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।

১৯৮৯: চীনে ছাত্রদের আন্দোলনে সামরিক বাহিনীর তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা বা ৪ জুন গণহত্যা সংঘটিত হয়।

১৯৮৯: আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।

১৯৯৬: বাংলাদেশে ইন্টারনেট চালু।

জন্ম :

১৮২৯: অ্যালান অক্টোভিয়ান হিউম, ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯০৭: রোজালিন্ড রাসেল, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা।

১৯১৫: ওয়াল্টার হ্যাডলি, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯১৬: রবার্ট ফ্রান্সিস ফার্চগট, মার্কিন প্রাণরসায়নবিদ।

১৯৩৬: ব্রুস ডার্ন, মার্কিন অভিনেতা।

১৯৪৬: এসপি বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা।

১৯৬১: জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।

১৯৬৬: ভ্লাদিমির ভয়েভদস্কি, রাশিয়ান গণিতবিদ।

১৯৭৫: অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী।

১৯৭৬: টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।

১৯৮৪: রইনই যং, তাইওয়ান অভিনেত্রী।

১৯৮৫: লুকাস পোদোলস্কি, জার্মান ফুটবলার।

১৯৯১: বেন স্টোকস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু :

১৮৭৬: আব্দুল আজিজ (উসমানীয় সুলতান), উসমানীয় সাম্রাজ্যের ৩২তম সুলতান।

১৯২৬: ফ্রেড স্পফোর্থ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩১: হুসাইন বিন আলি, আরব নেতা ও হেজাজের বাদশাহ।

১৯৩২: মহেন্দ্রনাথ গুপ্ত ‘শ্রীম’ নামে পরিচিত শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত’ রচয়িতা।

১৯৪১: দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।

১৯৪২: রাইনহার্ট হাইড্‌রিখ, জার্মান নাৎসি কর্মকর্তা এবং হলোকস্টের মূল হোতা।

১৯৭১: গোর্গি লুকাস, হাঙ্গেরীয় মার্কসবাদী দার্শনিক, নন্দনতত্ত্ববিদ, সাহিত্য ইতিহাসবিদ এবং সমালোচক।

১৯৭৩: মোরিস রনে ফ্রেশে, ফরাসি গণিতবিদ।

১৯৮৩: সতীশচন্দ্র সামন্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্য।

১৯৮৯: আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।

২০২০: বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জি। উত্তমকুমারের প্রিয় চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক।

আমার বার্তা /জেএইচ

৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ০৩ জুন ২০২৬ ● ২০ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৬ জ্বিলহজ ১৪৪৭। আজকের

২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ● ১৯ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৫ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ০১ জুন ২০২৬ ● ১৮ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৪ জ্বিলহজ ১৪৪৭। আজকের

৩১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ৩১ মে ২০২৬ ● ১৭ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৪ জ্বিলহজ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঁজিবাজারকে উদীয়মান বাজারে রূপান্তরের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত