ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, ৪৯ জেলায় তাপপ্রবাহ

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১০:৩৫

=মধ্য মে থেকে টানা তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর দাপট বেড়েই চলেছে। গতকাল বুধবার ৪৯টি জেলা ছিল তাপপ্রবাহের কবলে। এর প্রভাবে প্রচণ্ড গরমে অতিষ্ঠ দেশের জনজীবন।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে আজ বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তবে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

বৃষ্টি হলেও আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৩ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।

আমার বার্তা /জেএইচ

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

রাতের মধ্যে দেশের নয় অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে

দেশের ৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, জ্যৈষ্ঠের খরতাপ আর কত দিন

জ্যৈষ্ঠ মাসে ঝড়-বৃষ্টির দাপট যেন কমে গেছে। গতকাল সোমবার ঢাকাসহ দেশের ৪০টি জেলা ছিল তাপপ্রবাহের

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ফলে দেশের বেশিরভাগ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকতে পারে গরমের অস্বস্তি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ-হত্যা মামলা: আসামিদের ফাঁসি দাবি করলেন রাষ্ট্রপক্ষ

ব্যবসায়ী-হিসাববিদ-আইনজীবী দিয়ে সাজানো হচ্ছে বিএসইসি কমিশন

ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই, গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা: ভারপ্রাপ্ত এমডি

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

এডমিশন জার্নি থেকে জবিয়ান হওয়ার গল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে সভা

অর্থনীতির সাময়িক স্বস্তি স্থায়ী নয়, কাঠামোগত সংস্কার জরুরি: সিপিডি

অবশেষে পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপ‌তি হয়ে দেশে ফি‌রলেন খলিলুর রহমান

মুন্না সভাপতি নয়নকে সাধারণ সম্পাদক, যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য: বিমান প্রতিমন্ত্রী

বিদ্যুতের দামবৃদ্ধি: বছরে পাওয়ার গ্রিডের আয় বাড়তে পারে ৭০০ কোটি টাকা

আইএলও’র আন্তর্জাতিক শ্রম সম্মেলনেও সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ আসামি স্বপ্না

সম্ভাব্য ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন

এবার পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু

সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি