ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

স্বামী-সন্তান প্রবাসে
আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১১:২২

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

এবার পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ নামে ৫৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

বুধবার (৩ জুন) পল্লবী ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে এ নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা আফরোজার বাবার নাম খলিলুর রহমান। মায়ের নাম আফিয়া রহমান। তিনি পল্লবী ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের বাসিন্দা।

‎‎পুলিশ বলছে, সর্বশেষ ২৬ মে রাতে ভূক্তভোগী নারীর সঙ্গে তার ভতিজা আশফাকুর রহমান মোবাইল ফোনে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কেউ যোগাযোগ করেনি। ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে যেকোন সময় তিনি মারা যেতে পারেন। যার ফলে তার মরদেহে পচন ধরেছিল।

‎স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সেলিনা আফরোজ তার বাবার থেকে পাওয়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন। কানাডা প্রবাসী স্বামী মোবিনুল হক ও সন্তানরা তার খোঁজ নিত না। ১২ বছর আগে পারিবারিক কলহের জেরে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এরপর পল্লবীর এ বাসায় একাই বসবাস করতেন।

‎পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, ‘আমরা গতকাল এক নারীর মরদেহ উদ্ধার করেছি। তার স্বামী ও সন্তানরা কানাডা প্রবাসী। গত ১২ বছর যাবৎ তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।’

‎‎তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় আক্রান্ত ছিল। স্থানীয়দের বরাতে জানা যায়, বাসাটি দীর্ঘদিন ধরে অগোছালো ও নোংরা অবস্থায় ছিল এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি পুলিশের কাছে জানানো হয়।

নুরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এক ছেলে কানাডা প্রবাসী এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষক।

মায়ের এমন মৃত্যুকে কেন্দ্র করে সন্তানদের অবহেলা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। সন্তানরা প্রতিষ্ঠিত অবস্থানে থাকলেও এমন পরিণতি সামাজিক মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

আমার বার্তা /জেএইচ

বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১

ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই

খোঁজ রাখেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলে, ঘরে মায়ের পচা-গলা মরদেহ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসায় বসবাস করতেন ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম ও ‍তার

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ছুটিতে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় গিয়েছিলেন লাখো মানুষ। ফলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ-হত্যা মামলা: আসামিদের ফাঁসি দাবি করলেন রাষ্ট্রপক্ষ

ব্যবসায়ী-হিসাববিদ-আইনজীবী দিয়ে সাজানো হচ্ছে বিএসইসি কমিশন

ইসলামী ব্যাংকে কলম বিরতির নির্দেশনা নেই, গ্রাহকসেবা বন্ধ করলে ব্যবস্থা: ভারপ্রাপ্ত এমডি

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

এডমিশন জার্নি থেকে জবিয়ান হওয়ার গল্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা নিয়ে সভা

অর্থনীতির সাময়িক স্বস্তি স্থায়ী নয়, কাঠামোগত সংস্কার জরুরি: সিপিডি

অবশেষে পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপ‌তি হয়ে দেশে ফি‌রলেন খলিলুর রহমান

মুন্না সভাপতি নয়নকে সাধারণ সম্পাদক, যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য: বিমান প্রতিমন্ত্রী

বিদ্যুতের দামবৃদ্ধি: বছরে পাওয়ার গ্রিডের আয় বাড়তে পারে ৭০০ কোটি টাকা

আইএলও’র আন্তর্জাতিক শ্রম সম্মেলনেও সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ আসামি স্বপ্না

সম্ভাব্য ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন

এবার পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু

সীমান্তে বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি