ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫

সাধারণত ফুটবল মাঠে হলুদ ও লাল রঙের দুটি শক্ত কার্ড দিয়ে খেলোয়াড়দের শাস্তি প্রদান করা হয়। তবে এই ধারায় আসতে পারে পরবর্তন। কার্ডের বদলে মোবাইল সাদৃশ্য এক ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কার্ড দেখানোর প্রাথমিক পরীক্ষা চালিয়েছে উরুগুয়ে ফুটবল।

চলতি সপ্তাহের শুরুতে উরুগুয়ে কাপের ম্যাচে নাসিওনাল ও রেনতিস্তাসের লড়াইয়ে নতুন এই যন্ত্র ব্যবহার করতে দেখা গেছে ম্যাচ অফিশিয়াল এদুয়ার্দো ভারেলাকে। সেই যন্ত্রের সাহায্যে ডিজিটাল স্ক্রিনে হলুদ কার্ড দেখান তিনি। ফলে বৃহস্পতিবার প্রচলিত ধারাকে ভেঙে আধুনিকায়নের ছোঁয়া আনার উদ্যোগ দেখা গেছে এর মাধ্যমে।

ম্যাচ অফিশিয়াল ভারেলা জানিয়েছেন, এটি ব্যবহার বেশ সহজ ও আরামদায়ক। তবে এতে প্রচলিত কার্ড দেখানোর মতো নাটকীয়তা নেই। তিনি বলেন, ‘দ্রুত কার্ড দেখানোর মধ্যে যে বিশেষত্ব আছে, সেটি কিছুটা হারিয়ে যায়। তবে আমার মনে হয়, বিশেষ করে প্রশাসনিক কাজের ক্ষেত্রে এটি আমাদের অনেক সাহায্য করবে।’

এই উদ্যোগের মূল লক্ষ্য রেফারিদের কাজকে সহজ করা। যন্ত্রটির মাধ্যমে রেফারিদের দ্বারা শাস্তিমূলক সিদ্ধান্তগুলো ডিজিটালি সংরক্ষণ করা যাবে।

এই প্রজেক্টের পেছনে থাকা কোম্পানি রেফের পরিচালক মাউরো সাকো শুক্রবার উরুগুয়ের রেডিও এল এসপেকতাদোর দেপোর্তেসকে বলেন, ‘ফুটবলে এখনো যে কাজটি অ্যানালগ পদ্ধতিতে হয়, সেখানে প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করছি আমরা।’

এই প্রকল্পের ধারণা আসে তিন বছরেরও বেশি সময় আগে। যখন বৃষ্টিতে একটি ম্যাচ দেখেছিলেন রেফের দুই পরিচালক সাক্কো ও দিয়েগো দে লা পেনা। তারা দেখেন, রেফারিরা কার্ড দেওয়ার পর সেটি আবার ডিজিটালি নথিভুক্ত করেন। সেই প্রক্রিয়া সহজ করতেই নতুন যন্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়।

যন্ত্রটি হলুদ ও লাল কার্ডের সিদ্ধান্তের সঙ্গে সময়ও নথিভুক্ত করে। এর মাধ্যমে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের কমেট প্ল্যাটফর্মে ম্যাচের আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে চান নির্মাতারা।

তবে পরীক্ষামূলক ব্যবহারে কিছু সমস্যাও সামনে এসেছে। এর মধ্যে অন্যতম হলো যন্ত্রটির পর্দায় তথ্য দৃশ্যমান থাকা। সূর্যের আলোয় স্ক্রিন দেখতে অসুবিধা হয়েছে। ফলে মাঠের দর্শক ও টেলিভিশনে খেলা দেখা দর্শকদের পক্ষে রেফারির সিদ্ধান্ত বোঝা কঠিন হয়ে পড়ে।

দে লা পেনা বলেন, ‘প্রকল্পটিতে উন্নতির অনেক সুযোগ রয়েছে। সরাসরি মাঠে দেখার চেয়ে টেলিভিশনে এটি অনেক কম ভালো দেখিয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জ হলো, সবার জন্য এটিকে আরও দৃশ্যমান করে তোলা।’

তিনি আরও বলেন, ‘হলুদ কার্ড হলুদই হতে হবে, লাল কার্ড লালই হতে হবে। মাঠে থাকা দর্শক এবং টেলিভিশনে দেখা দর্শক উভয়ের কাছেই এটি দৃশ্যমান হওয়া জরুরি।’

প্রযুক্তিটির আরও উন্নয়ন ঘটিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন পাওয়ার আশা করছে রেফে। তবে নতুন যন্ত্রটি প্রচলিত কার্ডের বিকল্প হিসেবে শেষ পর্যন্ত কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করছে এর দৃশ্যমানতা ও ব্যবহারিক সুবিধা আরও উন্নত করার ওপর।

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

দুর্দান্ত ফর্মে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) অধিনায়ক শাই হোপ। ভারত সফরে

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার মধ্যেই ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানেও ইতিবাচক কোনো

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের শেষ সিরিজে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের

আফগানিস্তানকে কৃতিত্ব দিলেও সুযোগ নষ্টের আক্ষেপ শান্তর

প্রায় দেড় দিন সুযোগ থাকলেও আফগানিস্তানকে চতুর্থ ইনিংসে অলআউট করতে পারেনি বাংলাদেশ। ফলে নিশ্চিত জয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

রেফারির হাতে আর কার্ড নয়, শাস্তি জানাবে ইলেকট্রনিক ডিভাইস!

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষায় বৈশ্বিক মাইলফলক, ‌‘বেইজিং এগ্রিমেন্টে’ বাংলাদেশের সমর্থন

বিনিয়োগের আশ্বাসে খেলাপি কোম্পানির অবসায়ন আটকানো যাবে না

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

উন্নয়নের পরিসংখ্যান আর মানুষের বাস্তবতার দূরত্ব

মুক্তি পেলেন নেহা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু