ই-পেপার শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

আমার বার্তা অনলাইন
১৬ অক্টোবর ২০২৬, ২০:২৪

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার, মুগদা ক্যাম্পাসের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূর।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এজাজ আহমেদ পিপিএম এবং পাহাড়ি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম এন ইসলাম মুনির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া নেজামিয়া দারুল উলুম বেতুয়া, সিরাজগঞ্জের পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান, জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরার পরিচালক মুফতি কেফায়েতুল্লাহ আযহারী এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতি আজহারুল ইসলাম ও মুফতি এবিএম শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও অংশ নেওয়ার কথা রয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জামেয়া ওবাইদিয়া সোলতানিয়া ইসলামিক সেন্টার, চট্টগ্রামের পরিচালক ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা শেহাব উদ্দিন জমিরি, মারকাযুল হুফ্ফাজ ওয়াসসুন্নাহ আন্তর্জাতিক হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হক, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী এবং মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ার ইসলাম২৪.কমের সম্পাদক মাওলানা হুমায়ূন আইয়ূব, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, সাইফুরসের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান পিপিএম এবং মুগদা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতিথিদের উপস্থিতি ও দোয়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত মূল্যবান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধিমেলা শুক্রবার শুরু 

সুগন্ধিপ্রেমীদের জন্য ঢাকায় আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী সুগন্ধি প্রদর্শনী। আগামী শুক্র ও শনিবার (১৬

যুক্তরাষ্ট্রের দূতাবাসগু‌লোর মধ্যে ঢাকার ফেসবুক পেজ‌টি সবচেয়ে বড়

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অধীনে সব দূতাবাসের ফেসবুক পেইজের মধ্যে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পেইজটিই সবচেয়ে বড়

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

বিমান, ডাক ও রেলে ধারাবাহিক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পণ্য জব্দ করেছে জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা দখলে বাড়াবাড়ি করেছে ইসরায়েল : বারাক ওবামা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি 

প্রশ্নফাঁস-চক্রে সরকারি দপ্তরের পাঁচ কর্মচারী

ভালো লেখা- মানুষে আলোকিত সমাজ

যেখানে দারিদ্র্য কেড়ে নেয় শৈশবের রঙ 

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল : প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৫

অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা

মাতুয়াইলে রাজউকের বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন

রিয়াদ ইয়ারপোর্টে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩ : সৌদি

ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট

গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধিমেলা শুক্রবার শুরু 

বিজেপিকে ঠেকাতে উত্তর প্রদেশে জোটের প্রস্তাব ওআইসির

নওমুসলিমের মুসলিম কোটা বাতিল করলো ভারত

নেহা বোরার ‘বাংলাদেশের আন্দোলন পথ দেখিয়েছে’ ভিডিও নিয়ে বিজেপির বয়ান

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ 

রাগের মাথায় সুন্নাহ পরিপালন