ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭

রাজবাড়ী সদর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার নামে রাজবাড়ী সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদে এশার নামজ পড়ে বের হবার সময় মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত দুই অজ্ঞাত মোটরসাইকেল আরোহী পিয়ারুলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক ইসিজি করে তার হার্টবিট না পেলে জরুরি ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুরে নেওয়ার পথে মারা যান পিয়ারুল। মরদেহ আবার রাজবাড়ী সদর হাসপাতালে ফেরত আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অনিক বলেন, পিয়ারুলের শরীরে দুটি গুলির চিহ্ন পেয়েছি। হাসপাতালে আনার পর ইসিজি করা হলে তার হার্টবিট পাওয়া যায়নি। পরে আমরা তাকে ফরিদপুরে রেফার্ড করি।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হবার সময় মোটরসাইকেল নিয়ে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার করেন। ফরিদপুর নেওবার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পিয়ারুলের নামে হত্যাসহ ১৪ টি মামলা রয়েছে। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ একাধিক পুলিশ মোতায়েন রয়েছে তার পেছনে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায়

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার, মুগদা ক্যাম্পাসের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী ১৭ অক্টোবর, শনিবার

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধিমেলা শুক্রবার শুরু 

সুগন্ধিপ্রেমীদের জন্য ঢাকায় আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী সুগন্ধি প্রদর্শনী। আগামী শুক্র ও শনিবার (১৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষায় বৈশ্বিক মাইলফলক, ‌‘বেইজিং এগ্রিমেন্টে’ বাংলাদেশের সমর্থন

বিনিয়োগের আশ্বাসে খেলাপি কোম্পানির অবসায়ন আটকানো যাবে না

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরায়েলকে ওবামার সতর্কবার্তা

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

উন্নয়নের পরিসংখ্যান আর মানুষের বাস্তবতার দূরত্ব

মুক্তি পেলেন নেহা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

১৭ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

গাজা দখলে বাড়াবাড়ি করেছে ইসরায়েল : বারাক ওবামা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি 

প্রশ্নফাঁস-চক্রে সরকারি দপ্তরের পাঁচ কর্মচারী