ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

আমার বার্তা অনলাইন:
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

মাদ্রিদ ডার্বিতে হইচই ফেলার মতো কিছু হবে না তা কি হয়? গতকাল রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচও শেষ হয়েছে বিতর্ক নিয়ে। বিশেষ করে ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল কোচ হোসে মরিনিও।

রেফারিদের সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা প্রমাণ করতে সব প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল কোচ। লাল কার্ড পাওয়ার যোগ্য দুটি ট্যাকলের ছবি প্রিন্স করে সংবাদ সম্মেলনে আনেন তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় অ্যাতলেটিকো। ওই ঘটনায় রিয়ালের ডিফেন্ডার হুইসেনকে লাল কার্ড দেখান রেফারি। তবে প্রথমার্ধের দুটি ঘটনায় রিয়ালও লাল কার্ডের দাবি তুলেছিল—জুড বেলিংহামের ওপর ক্রিশ্চিয়ান রোমেরোর চ্যালেঞ্জ এবং ফেদেরিকো ভালভার্দের গোড়ালিতে কাং-ইন লির ট্যাকল। মরিনিও মনে করেন, এই দুটির মধ্যে অন্তত একটি লাল কার্ড পাওয়ার দাবি রাখে।

রোমেরো ও লির ট্যাকলের দুটি ছবি দেখিয়ে মরিনিও বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি কারণ এই ম্যাচের মূল কাহিনী এখানেই দেখা যাচ্ছে। এই দুটি পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো।’ এরপর তিনি বললেন, ‘কল্পনা করুন তো এটা যদি ৯ জনের বিপরীতে (রিয়ালের) ১১ জনের খেলা হতো।’

রেফারি ওরতিজ আরিয়াসকে নিয়ে তার কথা, ‘৪১ বছর বয়সী রেফারি যার কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। আমি খুব বেশিদূর যেতে চাই না। বলছিও না যে এটা পূর্বপরিকল্পিত। কিন্তু রেফারিং কমিটি একটি ভুল করেছে।’

শুধু মরিনিও নয়। রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ম্যাচ রিপোর্ট ও সোশ্যাল মিডিয়া চ্যানেলের পোস্টে তারা লিখেছে, ‘ভয়াবহ রেফারিং পারফরম্যান্স ডার্বি নির্ধারণ করল।’ রেফারি আরিয়াসকে ‘অত্যন্ত জঘন্য’ বলে অভিহিত করেছে তারা।

ইংল্যান্ড তারকা বেলিংহামকেও ম্যাচ শেষের বাঁশি বাজতে অফিসিয়ালদের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায়। ২-১ গোলের এই হারে সাত ম্যাচ শেষে চারে নেমে গেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকোর চেয়ে এক পয়েন্ট পেছনে তারা এবং শীর্ষ দল বার্সার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টের।

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

আসন্ন আফগানিস্তান যুব সিরিজ সামনে রেখে সিলেটের মাটিতে গতকাল থেকে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প শুরু

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি

  চারদিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ জ য়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

আট বছর আগে যে জাকার্তায় বাংলাদেশ ফুটবল লিখেছিল স্মরণীয় এক ইতিহাস, এবারও সেই শহরেই নতুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দাবদাহে পোশাক শ্রমিকদের সুরক্ষায় শীতলীকরণ ব্যবস্থা, লাভজনক হবে ৪ বছরেই: গবেষণা

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদগুলোকে বরাদ্দ ১১৯ কোটি টাকা

‘নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা’, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি খুন, আহত ভাবি; ঘাতক আটক

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ