ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আমার বার্তা অনলাইন:
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২

দেশের বাজারে দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় বেশি থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়।

জেপি মরগানের বিশ্লেষকরা ১৮ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলেছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ‘প্রত্যাশার চেয়ে শক্তিশালী’ রয়েছে।

তাদের হিসাবে, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এই পরিমাণ ২০২৫ সালের গড় সরবরাহের চেয়ে প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।

এর মধ্যেই সৌদি আরবের ওপর ইরান-সমর্থিত হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। শনিবার হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তিনি এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব শিগগিরই বড় ধরনের কিছু ঘটতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, তেলের দাম এখন মূলত সরবরাহ পরিস্থিতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে। রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি কমে গেলে বা জাহাজ চলাচলের পরিস্থিতির আরও অবনতি হলে বাজারে তেলের সরবরাহ কমে দাম আবার বাড়তে পারে।

বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বাড়ল।

বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল। -- সূত্র: সিএনবিসি

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা

কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক

৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি খুন, আহত ভাবি; ঘাতক আটক

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বার্থী মোহাম্মাদীয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান ও ডিপফ্রিজ প্রদান

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী