ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০

রাশিয়ার মস্কো অঞ্চলে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গভর্নর আন্দ্রি বোরোবেভ।

তিনি বলেছেন, মস্কোতে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর যেসব ড্রোন সরাসরি আঘাত হেনেছে সেগুলোর প্রভাবে বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় একটি গুদামেও আগুন ধরে যায়। অপরদিকে রাজধানী মস্কো শহরে একটি তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার জেরে মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করে দেওয়া হয়।

এরআগে গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়ে ও পূর্বাঞ্চলের সামিতে রাশিয়ার হামলায় সাতজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হন। নিহতদের মধ্যে দুজন শিশুও ছিল।

মস্কোর গভর্নর জানিয়েছেন, সোফিয়ানো নামে একটি এলাকায় ৪৪ বছর বয়সী নারী ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন। তার তিনতলা বাড়িতে ড্রোন এসে আঘাত হানে। ওই একই বাড়িতে থাকা আরও পাঁচজন আহত হন। অপরদিকে ওরেখোভো-জুভো জেলাতে এক বৃদ্ধ লোক নিহত হন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। এছাড়া গুদামে আগুন লাগার ভিডিও-ও ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেছেন, রাজধানীর বোলভার্দস এলাকার একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে।

তিনি বলেছেন, মস্কোতে প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি এ হামলাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেছেন। গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন উভয়ই জ্বালানি অবকাঠামোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের আশপাশে দেশটির পারমাণবিক পরীক্ষার পর ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ২০১৭

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি

চৌদ্দ বছর কবরে লুকিয়ে বাঁচলেন

এই সিরীয় ব্যক্তি ১৪ বছর ধরে নিজের বাড়ির ভেতরে তৈরি করা একটি কবরের মতো জায়গায়

ইসলাম ও ব্রাজিল নিয়ে নৃবিজ্ঞানী ফেরেইরার গবেষণা

দারুণ গবেষণা করেছেন নৃবিজ্ঞানী ফ্রান্সিরোসি ক্যাম্পোস বারবোসা ফেরেইরা। তিনি ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট