ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগাল ফরোয়ার্ড?

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১০:৩০

ম্যাচটি ছিল প্রস্তুতিমূলক। বিশ্বকাপের আগে নিজেদের একটু পরখ করে নেওয়া। এমন ম্যাচেই পর্তুগালের খেলোয়াড়রা মেজাজ হারালেন, তাও বিশ্বকাপের বাইরে থাকা চিলির বিপক্ষে! তাদের ফরোয়ার্ড রাফায়েল লিয়াও প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঘুষি মেরে লাল কার্ডও দেখেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচের শুরু থেকে ছিলেন। হাফটাইমের আগে তার বদলি নামা গনসালো গুয়েদেস পর্তুগালের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে তার গোলের পর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। মারামারির ঘটনায় চিলির ইভান রোমানও লাল কার্ড দেখেন। শেষ অর্ধে দুই দলই ১০ জন নিয়ে খেলেছে। ইনজুরি টাইমে লুকাস কেপেদা করেন সান্ত্বনার গোল।

দুইটি লাল কার্ডের দিকে মোড় নেওয়া এই ঘটনার সূত্রপাত হয়েছিল প্রথমার্ধের ইনজুরি টাইমে। কর্নার ফ্ল্যাগের কাছে চিলির রাইট-ব্যাক ফিলিপ ফান্দেজ ও পর্তুগালের জোয়াও কানসেলোর মধ্যকার একটি সাধারণ ট্যাকলকে কেন্দ্র করে। চিলিয়ান খেলোয়াড় সেই ট্যাকলে জিতে বল ক্লিয়ার করে দেন, কিন্তু কানসেলোর মনে হয়েছিল তিনি একটু বেশি জোর খাটিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন। তারপর ফুল-ব্যাক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

কাছেই দাঁড়িয়ে থাকা লিয়াও ও রোমান এই ঝামেলায় জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাদের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে পর্তুগিজ ফরোয়ার্ড চিলিয়ান খেলোয়াড়ের মুখে হাত দিয়ে আঘাত করেন। এরপর বেশ কয়েকজন খেলোয়াড় সেখানে ছুটে আসেন, তবে পরিস্থিতি দ্রুতই শান্ত হয়ে যায়।

ইতালিয়ান রেফারি লুকা জুফারলি কিছুক্ষণ বিরতি নিয়ে মারামারিতে লিপ্ত খেলোয়াড় লিয়াও ও রোমানকে লাল কার্ড দেখান। এমনকি পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো রেফারির সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করলেও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি। লিয়াও মুখে মৃদু হাসি নিয়ে মাঠ ছেড়ে চলে যান।

যদিও বিশ্বকাপে চিলি নেই, তবুও লিয়াওয়ের এই লাল কার্ড পাওয়ার ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলোতে তার নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণত, প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলে তা কেবল পরবর্তী প্রীতি ম্যাচগুলোর জন্যই নিষেধাজ্ঞা থাকে, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের ওপর এর প্রভাব পড়ে না। এই যেমন বায়ার্ন তারকা কনরাড লাইমার চলতি সপ্তাহের শুরুতে তিউনিসিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার ১-০ ব্যবধানের জয়ের ম্যাচে শেষ ডিফেন্ডার হিসেবে হ্যান্ডবল করায় মাঠ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তবে বিশ্বকাপ নিয়ে তার ভয়ের কিছু ছিল না।

কিন্তু লিয়াও মারামারির কারণে বহিষ্কৃত হওয়ায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই নিষেধাজ্ঞা প্রতিযোগিতামূলক ম্যাচ পর্যন্ত বাড়াতে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যদি এমন সিদ্ধান্ত নেয়, তবে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল আসরে লিয়াওকে সাইডলাইনে বসে খেলা দেখতে হতে পারে।

কুরাসাওয়ের স্ট্রাইকার ইয়ুর্গেন লোকাদিয়া মে মাসের শেষের দিকে স্কটল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হারা এক প্রীতি ম্যাচে সহিংস আচরণের জন্য লাল কার্ড পেয়েছিলেন। এর ফলে ১৪ জুন জার্মানির বিপক্ষে তার দলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচটি মিস করার শঙ্কায় পড়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার নিষেধাজ্ঞা কেবল একটি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। এই কারণে তিনি শুধুমাত্র আরুবার বিরুদ্ধে কুরাসাওয়ের শেষ প্রস্তুতি ম্যাচটি মিস করবেন।

কে গ্রুপে পর্তুগাল কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গোর সঙ্গে খেলবে। ১৭ জুন হাউস্টনে তাদের প্রতিপক্ষ কঙ্গো।

আমার বার্তা /জেএইচ

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

আজ রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ। সকাল দশটা থেকে

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন বিতর্কে জড়িয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। খেলোয়াড়দের অনুমতি ছাড়া বেটিং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর