ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এখনো শোকজের জবাব দেয়নি আদ্-দ্বীন, মন্ত্রীর হুঁশিয়ারি ‘কোনো ছাড় নয়’

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১৪:০৩

রাজধানীর আদ্ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব এখনো দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় শেষ হবে আজ (রোববার) বিকেল ৫টায়। দুপুর ১২টা পর্যন্তও নোটিশের জবাব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে আদ্ দ্বীন ফাউন্ডেশনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, আমরা এখনো শোকজ নোটিশের জবাব দেইনি। দিলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে। নোটিশের জবাব দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

এদিকে গতকাল (শনিবার) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না এ মর্মে ৭২ ঘণ্টা সময় বেঁধে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যা সম্পূর্ণ আইন অনুযায়ীই হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাসপাতাল স্থাপনা-সংক্রান্ত বিধিমালা, আইনের বিভিন্ন ধারা এবং প্রাসঙ্গিক বিধিবিধান পর্যালোচনা করে সরকার পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, হাসপাতালটির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আদ্-দ্বীন তিন বছর ধরে অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে মধ্যস্থতাকারী আইনজীবী শিশির মনির এক সংবাদ সম্মেলনে বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে তা বেআইনি। তবে এ দাবির জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশ আইন অনুসারেই জারি করা হয়েছে। কোন চ্যালেঞ্জ ছুড়ে লাভ নেই। নোটিশটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে। ছয় নবজাতকের মৃত্যু গুরুতর ঘটনা। এ ঘটনায় মামলা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জলে, স্থলে

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দ,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর