ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১৬:৩৩

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট। তবে চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ৷

রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতি করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ ও ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটে ও চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

তিনি বলেন, বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে বিদ্যুৎ বিভাগ কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো হলো; সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন; বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সমন্বয় রেখে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো নির্মাণ/উন্নয়ন; বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির চাহিদা মোকাবিলায় (ক) জ্বালানি বহুমুখীকরণ (খ) নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব প্রদান; জ্বালানি সাশ্রয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি করতে (লিফলেট, এসএমএস, ভিডিও) প্রচারণা; হলি-ডে স্ট্যাগারিং এবং ডিমান্ড সাইড ও সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট ইত্যাদি।

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

জ্বালানি তেলের কৌশলগত মজুত সম্প্রসারণ করে কমপক্ষে তিন মাসের সক্ষমতা বৃদ্ধি, আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

বিগত স্বৈরাচারী সরকারের আমলের গুম, খুন, ভোট চুরি ও গণহত্যার বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা এবং দ্রুত বিচারকার্য সম্পাদন করায়

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র কয়েক কার্যদিবসের মধ্যে বিচার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর