ই-পেপার শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন: সমাজকল্যাণ মন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ আগস্ট ২০২৬, ১২:১৯

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রত্যেক পরিবারকে সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড় তুলতে হবে। শুধু শিক্ষকদের উপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শুক্রবার (২৮ আগস্ট) দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা, এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে, আপনাকে পড়াশুনার কথা বলে, ভুল তথ্য দিয়ে কোথায় যায়, সে বিষয়টি আপনাকেই নজরদারি করতে হবে। শুধু শিক্ষকদের উপর ভরসা করলে হবে না। একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় তার পরিবার ও অভিভাবকদের কাছ থেকে। পরিবারের বাবা-মা এবং অভিভাবকেরা বর্তমান আকাশ সংস্কৃতির এই যুগে, সচেতন না হলে, সন্তানেরা ভুল পথে ধাবিত হয়ে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যাবে।

তিনি বলেন, অভিভাবকদের দায়িত্ব শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, বরং তার সার্বিক বিকাশ নিশ্চিত করা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্ম-কাণ্ডে যুক্ত হচ্ছে, এসব বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখা অভিভাবকদের প্রয়োজন।

ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিশু-কিশোরদের জীবন-ধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল করলেই হবে না। সন্তানকে একজন সৎ, মানবিক ও দেশ-প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। পরিবারে সুন্দর ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করা গেলে, শিশুদের মানসিক বিকাশও সুস্থ ও স্বাভাবিক হবে।

পরে, তিনি জেলার বিরামপুর উপজেলায় পলিপ্রাগপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

নেপালে হিমবাহ ও পাহাড়ি ঢল থেকে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ অনুসারে বিধিমালা দ্রুত প্রণয়ন ও ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ

সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন: সমাজকল্যাণ মন্ত্রী

নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কত টাকা ভরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

নেপালে নিহত বেড়ে প্রায় ৬০০, নিখোঁজ প্রায় ২ হাজার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল