ই-পেপার শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নেপালে নিহত বেড়ে প্রায় ৬০০, নিখোঁজ প্রায় ২ হাজার

আমার বার্তা অনলাইন:
২৯ আগস্ট ২০২৬, ১০:৫৭

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিকও রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ তথ্যে এসব বিষয় জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম জোরদার করতে নিরাপত্তাবাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫৭৫। তারা ৩৬ দেশের নাগরিক। এর মধ্যে ভারতের ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন, ইউক্রেনের ৬২ জন এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন। খবর বিবিসির।

নিখোঁজ বিদেশিদের বড় একটি অংশ পর্যটক বলে ধারণা করা হচ্ছে। নেপালের যে অঞ্চলগুলো বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কাছেই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। তিব্বতের কৈলাস-মানস সরোবর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। প্রতিবছর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক সেখানে যান। ফলে সাম্প্রতিক দুর্যোগে বিদেশি নাগরিকদের বড় একটি অংশ নিখোঁজ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত বুধবার সকালে রাসুয়া এলাকায় হঠাৎ পাহাড়ি ঢল নেমে আসে। এতে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। একই সময়ে ভোটেকোশী নদীতেও পানির প্রবাহ বেড়ে যায়। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে মিশে যায় ভূমিধসের মাটি, কাদা ও বড় বড় পাথর।

প্রবল স্রোতে মুহূর্তের মধ্যেই ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। পানির তোড়ে ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন স্থাপনা ভেসে যায়। অনেক এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নেপালের পাশাপাশি সীমান্তবর্তী চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৩০০ মানুষ নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। চীনা কর্তৃপক্ষ এর আগে তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এরপর নতুন করে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

চীনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় তিব্বতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুত সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তত ৬৫ বিলিয়ন (৬,৫০০ কোটি) ব্যারেল

নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রসুয়া এবং সীমান্তের অপর পাশে চীনের তিব্বত প্রদেশের গিরং জেলায় ভয়াবহ

ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ভান্ডারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র নজিরবিহীন উদ্যোগ নিয়েছে বলে

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত

মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ ঘিরে জোর রাজনৈতিক আলোচনার মধ্যে পুরো বিষয়ে চোখ রাখছে নয়াদিল্লি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ

সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন: সমাজকল্যাণ মন্ত্রী

নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কত টাকা ভরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

নেপালে নিহত বেড়ে প্রায় ৬০০, নিখোঁজ প্রায় ২ হাজার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল