ই-পেপার শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে লরির ধাক্কা, ফেনী পলিটেকনিক শিক্ষার্থীসহ নিহত ২ জন

আমার বার্তা অনলাইন:
২৯ আগস্ট ২০২৬, ১০:৫৩

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়ড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।

জানা গেছে, আব্দুল্লাহ আল ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা দুজনই স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশ্য রওনা হন শুভ। তারা মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর বন্ধু ছিলেন। নতুন মোটরসাইকেল কিনতে তারা দুজন শুক্রবার বারৈয়ারহাটে গিয়েছিলেন। মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তাৎক্ষনিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন,

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে পুরস্কার ২ লাখ টাকা 

গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ

সন্ত্রাস দমনে সারাদেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একমাস ধরে ডিমের দাম চড়া, বেড়েছে আরও কিছু পণ্যের দাম

নেপালের বন্যার পানি কি বাংলাদেশে আসবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন: সমাজকল্যাণ মন্ত্রী

নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য!

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কত টাকা ভরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

সংশোধিত তামাক আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালার দাবি

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

নেপালে নিহত বেড়ে প্রায় ৬০০, নিখোঁজ প্রায় ২ হাজার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ