ই-পেপার মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১৬:৪০

বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দেশটি বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।

ঢাকা সফরররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত করার জন্য তাদের এই সফর। বাংলাদেশে এখন যে গণতান্ত্রিক সরকার তার ওপর সৌদি সরকারের আস্থা ওনারা ব্যক্ত করেছেন। অত্যন্ত সফল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। সৌদি বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এ ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেটা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। সেটা নিয়ে আলোচনা হয়েছে।

শামা ওবায়েদ জানান, আমরা আশা করি, সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বিনিয়োগ নিয়ে। সেখানে আমাদের বিডার চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শিগগরিই হবে; এ বছরই হবে। এই যোগাযোগ চলমান থাকবে। এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। তারা ব্যক্ত করেছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেন সৌদি ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত অবস্থায় যায়।

দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদির আগ্রহের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়ে বৈঠকে কথা হয়েছে।

তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স এরইমধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সেটা তো আগ্রহ আছে যাওয়ার। একটা সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভীত্তিতে সফর হবে।

সৌদি আরবে রোহিঙ্গা নাগরিকরা থাকেন। তাদের একটা পাসপোর্টের ইস্যু আছে। সেই ইস্যুটা আলোচনায় এসেছে কিনা-জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা ও রিয়াদের বাংলাদেশের মিশন এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে।

তিনি বলেন, ওনারা বারবারই একই কথা বলেছেন যে, আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চাই। সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যই ওনারা এসেছেন।

আমার বার্তা/এমই

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়েছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, আলোচনায় যৌথ মহড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরােষ্ট্রর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে প্রস্তুত থাকা 'হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট'
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাল ও তেলবীজ প্রকল্পের পিডির সীমাহীন দুর্নীতি ও ‘গুপ্ত শফিক’ হওয়ার নেপথ্যে

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, আলোচনায় যৌথ মহড়া

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

মাহ্দী আমিন ও থাই রাষ্ট্রদূতের বৈঠক, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে জোর

টেকসই উন্নয়ন ও নিরাপদ পানি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর আশ্বাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা