ই-পেপার মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-কে ১ লাখ টাকা জরিমানা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১০:৪৬
আপডেট  : ০৪ আগস্ট ২০২৬, ১১:১৮

পাবনার ঈশ্বরদীতে দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুত খাবার খোলা অবস্থায় রাখা, পোড়া তেল ব্যবহার, নিবন্ধন ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণের মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সব ধরনের অনিয়ম সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য কর্তৃপক্ষ কঠোর সতর্কবার্তা দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

অভিযানে সার্বিক সমন্বয় করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ। এ সময় ঈশ্বরদী উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আবু কায়সার অভিযানে সহযোগিতা করেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজধানী ঢাকার সঙ্গে

ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে একই পরিবারের দুই নারীসহ তিনজনের শরীর ঝলসে গেছে। তারা নদীতে

চট্টগ্রামে গ্যাস সংকটে নিভেছে চুলা, কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং

চট্টগ্রামে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আবাসিক এলাকায় বেশির ভাগ সময় চুলায় আগুন জ্বলছে

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়িতে ঢুকে মাথায় ও পায়ে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

প্রশান্ত কিশোরের উত্থান, একাধিক দুর্গ হাতছাড়া হচ্ছে বিজেপির

জুলাই মাসে রপ্তানি ১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের সেই আদেশ হাইকোর্টে স্থগিত

ভারতের ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্য, জবাবে যা বললেন অভিজিৎ

অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার

সৌরবিদ্যুতে নতুন মাইলফলক, যমুনা সেতু এলাকায় হচ্ছে ৫৫ মেগাওয়াট কেন্দ্র

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

চুক্তি নয়তো আত্মসমর্পণ: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ

ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা চালাতে নিষেধ করেছিলেন সৌদি যুবরাজ

মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ

বিশ্ববাজারে ফের বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম

ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-কে ১ লাখ টাকা জরিমানা

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সহ-সভাপতি মনোনীত হলেন সাকিফ শামীম

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে এআই সহায়ক ‘লুনা’র যাত্রা শুরু