ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৯:২০
আপডেট  : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা তাদের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করেননি বলে জাতীয় সংসদে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিগত দিনের অবদানকে স্বীকার করি। কিন্তু আমি যখন ছাত্র আন্দোলন লিড করেছি, তখন জামায়াত-শিবিরের কারও সঙ্গে আমার কখনো আলোচনা হয়নি বা তাদের পরামর্শ নেওয়ার সুযোগ হয়নি।’

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নুরুল হক নুর বলেন, ‘আজকে অনেকে জুলাই নিয়ে ফায়দা লুটতে চাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, জুলাই ছিল দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। ফুটবল ম্যাচে কেউ হয়তো ৯০ মিনিটের খেলায় শেষ ৯ মিনিটে নেমে গোল দিয়ে দিতে পারে, তার মানে এই নয় যে তারাই সেরা খেলোয়াড়। যারা রাজপথে জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা কোনো কিংস পার্টি গঠনের জন্য রক্ত দেয়নি।’

শ্রমমন্ত্রী বলেন, ‘১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়গুলো ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। আন্দোলনের আট দফা কর্মসূচি আমি নিজে লিখে দিয়েছিলাম। তখন সালাউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। ১৯ জুলাই রাতে গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত আমি জহির উদ্দিন স্বপন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলাপ করেছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী’ উল্লেখ করে নুর বলেন, ‘তারেক রহমান প্রবাসে থেকেও নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ২০২২ সালে ৩১ দফার মাধ্যমে তিনি যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, আজকের সরকার সেই সংস্কারই বাস্তবায়ন করছে। তারেক রহমানের ভিশন এবং মিশন আমরা মন্ত্রিসভায় কাজ করতে গিয়ে নিবিড়ভাবে অনুভব করছি।’

নুরুল হক নুর বলেন, ‘আপনারা তর্কের খাতিরে তর্ক বা বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। সুরা বাকারার উদ্ধৃতি দিয়ে আমি বলব, আপনারা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবেন না এবং জেনে-শুনে সত্য গোপন করবেন না। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি।’

তিনি আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

আমার বার্তা/এমই

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

দ্বিপাক্ষিক কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরীকে বিশেষ সম্মাননা দিয়েছে

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ এপ্রিল)

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর ঢাকায় কূটনৈতিক সংলাপে বসেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংলাপে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার