ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৭:২৬

টেক্সটাইল ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিকেএমইএ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে বর্তমানে যে সুদের হার রয়েছে আমরা সেটা কমিয়ে আনব। এই সুদের হারটা এমন হবে, যা নতুন বিজনেসকে সাপোর্ট করবে।জ্বালানির যে অব্যবস্থাপনা বর্তমানে রয়েছে, তা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গার্মেন্টস খাতে দরকার এখন ৪ হাজার ৩০০ এমএমসিএফ গ্যাস। অথচ প্রাকৃতিক খাত থেকে ১৭০০ এমএমসিএফ ও এলএনজি থেকে ৯০০ এমএমসিএফ আসে। চাইলেই এলএনজি সরবরাহ বাড়ানো সম্ভব না, কারণ এফএসআরইউ রয়েছে মাত্র দুইটি। আমরা এফএসআরইউ বাড়ানোর জন্য জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করবো।

তিনি আরও বলেন, আজকের দিনে নতুন একটি ব্যবসার জন্য আবেদন করা হলে, ২৫-২৬টা লাইসেন্স ও ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে। বিদেশি বিনিয়োগকারীদের এ ধরনের স্ট্যামিনা থাকে না। ভবিষ্যতে আমরা এমন সিস্টেমে যাব, যাতে এপ্লাই করার সঙ্গে সঙ্গে প্রবেশনাল লাইসেন্স পাওয়া যাবে।

প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের আরেক ভোগান্তির নাম বন্ড। যদিও এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না, তবুও বলতে পারি বিষয়টা সহজ করার উদ্যোগ নিচ্ছে এনবিআর।

তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে জ্বালানি নিরাপত্তা খুবই প্রয়োজনীয়। কোনো কারণে ডিজেল-গ্যাস আসা বন্ধ হয়ে গেলে কিন্তু কল কারখানা সব বন্ধ হয়ে যেত। সুতরাং জ্বালানি নিরাপত্তার জন্য আগামীতে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে সুইচ করবো। সরকার একটা স্কিম ঘোষণা করতে যাচ্ছে, যার অধীনে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে। আপনার আমার সমন্বিত উদ্যোগেই দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এক্সিবিশনের কনভেনার ফজলে শামিম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্পেনসার লিন, বিকেএমইএ প্রেসিডেন্ট মো. হাতেম প্রমুখ।

আমার বার্তা/এমই

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদকে জানিয়েছেন, ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

গত ২ মাসে পাওয়া ডিও লেটার অনুযায়ী রাস্তা মেরামত করতে প্রায় ৩ লাখ কোটি টাকা

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাতীয় সংসদে জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে ৫

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ নয়টি অ্যাপ-সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা