ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

গত ২ মাসে পাওয়া ডিও লেটার অনুযায়ী রাস্তা মেরামত করতে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও বলেন, অতীতের হিসাবে আগামী বাজেটে এই মন্ত্রণালয়ের ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে দুলু তার সংসদীয় আসনের যানজট নিরসনে নাটোর এন এস সরকারি কলেজ থেকে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত ফ্লাইওভার ও রেল গেটের নিচে আন্ডার পাস নির্মাণের প্রস্তাব করেন।

রবিউল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশের অবকাঠামোগত খাতে অনেক ব্যয় দেখানো হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, জেলা সড়কের অবস্থা জরাজীর্ণ। জনদুর্ভোগ লাঘবের জন্য অথবা যাতায়াত ব্যবস্থা একটু উন্নত করার জন্য সংসদ সদস্যরা যখন এলাকায় যান, তারা নিশ্চয়ই বিভিন্ন দাবির সম্মুখীন হন।’

‘গত ২ মাসে আমি যে ডিও লেটার পেয়েছি, তাতে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হবে এসব রাস্তার মেরামত ও সংস্কার করার জন্য। আপনি (স্পিকার) নিশ্চয়ই রাষ্ট্রের সক্ষমতা জানেন। আমার জানা মতে, ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকার মতো এই মন্ত্রণালয় বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে—বিগত দিনের হিসাবে। ফলে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প একান্তই দরকার, সেগুলোকে চিহ্নিত করে, সব দলের সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে সরকার নিশ্চয়ই আগামী দিনের বাজেটে এই প্রকল্পগুলো আনবে নিজস্ব বা বৈদেশিক অর্থায়নের সমন্বয় করে,’ বলেন তিনি।

সবার প্রয়োজন মেটানোর চেষ্টা করা হবে বলেও সেতুমন্ত্রী আশ্বাস দেন।

রুহুল কুদ্দুস তালুকদারের প্রস্তাব প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এই শহরে ঘনঘন রেল চলাচলের কারণে ক্রসিংয়ে যানজটের সৃষ্টি হচ্ছে, জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাথমিকভাবে ওই রেলক্রসিং এলাকায় একটি রেলওয়ে ওভার পাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী ৬০০ মিটার দীর্ঘ রেলওয়ে ওভার পাসের ডিজাইনের কাজ চলছে এবং সংশ্লিষ্ট কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।’

এন এস সরকারি কলেজ থেকে বেলঘরিয়া বাইপাস পর্যন্ত ১ দশমিক ৬৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের ফিজিবিলিটি স্টাডি করা হবে। সমীক্ষায় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদকে জানিয়েছেন, ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

টেক্সটাইল ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে বলে

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাতীয় সংসদে জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে ৫

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ নয়টি অ্যাপ-সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ