ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩

বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমান 'আমার বার্তা' কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পত্রিকার সংবাদ পরিবেশনা ও ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি 'আমার বার্তা'র বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় 'আমার বার্তা'র সম্পাদক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান ।

তিনি ২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন সরকারি ও করপোরেট পর্যায়ে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ও কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশে মালয়েশিয়ার ১৭তম এবং বর্তমান হাই কমিশনার হলেন মোহাম্মদ শুহাদা বিন ওসমান। তিনি ২৪ নভেম্বর ২০২৪-এ বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশে মালয়েশিয়ার ১৭তম হাই কমিশনার।

তিনি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য এবং ম্যানপাওয়ার খাত বৃদ্ধির উপর জোর দিচ্ছেন। মালয়েশিয়া ভ্রমণের জন্য সরাসরি অফিসিয়াল ই-ভিসা পোর্টাল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি ঢাকায় মালয়েশিয়ার মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।

আমার বার্তা/এমই

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে বলে

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বলে মন্তব্য করেছেন প্রধান

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি।

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন