ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২

পিরোজপুরে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও একই উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং রিয়াজউদ্দিন মল্লিক নিপু (৪৫) শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।

আহতরা বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। এ সময় আমরা পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আমাদের পথ রোধ করে।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাজিব পাইক জানান, ‘আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর জখম অবস্থায় এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ হামলা ঘটিয়েছে, তা তদন্ত শেষে বলা যাবে।

আমার বার্তা/এমই

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে

ধামরাইয়ে বিএনপির কর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়

ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কালিঘাট এলাকায় জাতীয় নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময়

শরীয়তপুরে ৩টি আসনে জামানত হারিয়েছেন ১৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে তিনটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আসাদুর রহমান নামে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনার সিসিটিভি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন