ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

চুরি করতে হলেও পড়াশোনা জানা দরকার: সাদিয়া আয়মান

আমার বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত তারকা। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তির অপব্যবহার করে তার ছবি বিকৃত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ ঝেড়েছেন তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাদিয়া আয়মান সেইসব বিকৃতকারীদের ‘গন্ডমূর্খ’ আখ্যা দিয়ে লেখেন, ‘যেসব গন্ডমূর্খরা এআই দিয়ে ছবি এডিট করে বিকৃত করিস, তোরা নেক্সট টাইম একটু বিশ্বাসযোগ্য ভাবে ছবি এডিট করবি। প্রথমত, তোদের মতো চোরদের জন্য এআই বানানো হয় নাই। তোদের এই আনকোড়া এডিট-এ এআই-এর অপমান হয়।’

প্রযুক্তি নিয়ে অজ্ঞতার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, ‘আর এভাবে এআই-এর অপমান করিস না। চুরি করতে হলেও একটু পড়াশোনা জানা দরকার সেইটাও তোদের মতো চোরদের নাই! থাকলে অবশ্য সেলেব্রিটিদের ছবি বিকৃত করে পেট চালাতে হতো না।’

সাদিয়ার এই সাহসী প্রতিবাদ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তার ওই পোস্টের নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই কথাটা তুলে ধরার জন্য ধন্যবাদ, এই কথার দ্বারাই কিছু মানুষ সঠিকটা বুঝতে পারবে।’

অন্য এক ভক্ত অভিনেত্রীর প্রতি সংহতি প্রকাশ করে লিখেছেন, ‘সমস্যা হচ্ছে সভ্য-অসভ্যের মাঝে অনেক তফাৎ। আপনার সহজ কথা ওরা কি বুঝবে কতটা সম্মান দিয়ে প্রতিবাদ করেছেন?’

সাম্প্রতিক সময়ে দেশের অনেক জনপ্রিয় তারকাই এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বা ভিডিও বিকৃতির শিকার হচ্ছেন। সেই তালিকায় এবার কড়া ভাষায় নিজের অবস্থান জানান দিলেন সাদিয়া আয়মান।

আমার বার্তা/জেএইচ

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ৬ দাবি

২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করাসহ ছয় দাবি জানিয়েছে বাংলাদেশের নৃত্যশিল্পীরা। সোমবার

কোটি টাকার অনুদান পেলো জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীর সিনেমা

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন সফল, নেয়া হলো কেবিনে

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর আজ সোমবার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে পোস্ট-অপারেটিভ কেয়ারের কেবিনে স্থানান্তর

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া ভারতীয় অভিনেত্রী হিনা খান মা হতে চলেছেন- এমনটাই গুঞ্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টা

প্রত্যেকটা হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

বিএনপি এমপিদের সংবিধান সংস্কারের শপথ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

সংসদ সদস্য-সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়াবেন সিইসি

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

নতুন করে সাজানো হয়েছে জাতীয় সংসদ, চারদিকে নিরাপত্তা বলয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

নতুন সরকারের শপথগ্রহণ মঙ্গলবার: বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ছাত্রদলের শীর্ষ নেতারা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য আদর্শ নেতৃত্ব

ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের জন্য উদ্বেগের: হুমায়ুন কবির

আফগানিস্তানের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

নির্বাচন অংশগ্রহণমূলক, ইঞ্জিনিয়ারিংয়ের উপাদান দেখা যায়নি: টিআইবি

মালয়েশিয়ার হাইকমিশনারের 'আমার বার্তা' অফিস পরিদর্শন