ই-পেপার সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

রাখাইন বাজারে জান্তার বিমান হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি ব্যস্ত বাজার ও সংলগ্ন সেতুর কাছে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

রাখাইন নিয়ন্ত্রণে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং একজন স্থানীয় ত্রাণকর্মীর বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে কিয়াউকতাও শহরের একটি বাজার ও তার পাশের এলাকায় হামলাটি চালানো হয়। হামলার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আরাকান আর্মি।

স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, নিহত ও আহতের একই সংখ্যা। তার একটি ত্রাণ দল ওই এলাকায় কাজ করছে।

অং বলেন, ‘কিয়াউকতাও শহরটি সংঘর্ষস্থল থেকে বেশ দূরে এবং ওই এলাকায় সরাসরি লড়াই চলছিল না। ফলে বাজার এলাকায় বিমান হামলায় এত মানুষের হতাহত হওয়ার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে’।

কিয়াউকতাও রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের একটি নদীতীরবর্তী শহর। শহরটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে যে সংঘাত শুরু হয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে রাখাইন। আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে স্থলযুদ্ধের পাশাপাশি বিমান হামলার ঘটনাও বেড়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

কিয়াউকতাওয়ের সর্বশেষ হামলাকে আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীরা রাখাইনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন।

তবে হামলার ঘটনা, হতাহতের সংখ্যা কিংবা হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে—এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা করছে ইসরাইল

এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা করছে ইসরাইল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে

সিইসির পদত্যাগ দাবিতে ‘জেল ভরো’ আন্দোলন ককরোচ পার্টির

ভারতের তরুণদের ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল- ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ

তুন হাসমা মারা গেছেন 

আধুনিক মালয়েশিয়ার রুপকার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন সিতি ডা. হাসমা মোহাম্মদ আলী

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও বন্যার পানিতে ডুবে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। নগর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি

রাখাইন বাজারে জান্তার বিমান হামলায় নিহত ৩৩

মরিয়ম ন্যাম ভবনের ‘বারান্দাতেও ঘুমাতো’

এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা করছে ইসরাইল

মেলায় বই ও লেখক পরিচিতি সভা করছে লেখক ফোরাম

সিইসির পদত্যাগ দাবিতে ‘জেল ভরো’ আন্দোলন ককরোচ পার্টির

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার চেষ্টা: মাছের ক্যারেটের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

রাসূলকে (সা.) অবমাননার অভিযোগে আনিক-জুনায়েদের ফাঁসি দাবি

গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

সম্পত্তির বিরোধে লন্ডনপ্রবাসী নারী ও তার পরিবার নিরাপত্তাহীনতায়

পোস্তগোলায় ৪ কোটি ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

তুন হাসমা মারা গেছেন 

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে: মাহদী আমিন

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী