ই-পেপার সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

তুন হাসমা মারা গেছেন 

রানা এস এম সোহেল
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৭

আধুনিক মালয়েশিয়ার রুপকার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন সিতি ডা. হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, তিনি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা গেছেন।

এই দম্পতির ছেলে মোকজানি মাহাথিরের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি। হাসমার মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

মালয়েশিয়ার সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। মালয়েশিয়াকে আধুনিক রাষ্ট্রে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১০১ বছর বয়সী মাহাথির দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মাহাথির প্রথম দফায় প্রধানমন্ত্রী ছিলেন। এই দফায় তিনি মালয়েশিয়ায় দ্রুত শিল্পায়নের নেতৃত্ব দেন। এ সময় দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুতবর্ধনশীল অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয়।

অবসর থেকে ফিরে ২০১৮ সালে মাহাথির আবার প্রধানমন্ত্রী হন। এর মধ্য দিয়ে তিনি মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হন।

১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিক্যালে পড়ার সময় মাহাথিরের সঙ্গে হাসমার পরিচয় হয়। গত আগস্টে এই দম্পতি তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন। তাঁদের সাত সন্তান। তাঁদের মধ্যে আছেন ব্যবসায়ী মোকজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির ও রাজনীতিক মুখরিজ মাহাথির।

তুন হাসমা নিজেও মালয়েশিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সাদাসিধে ব্যক্তিত্ব ও রসবোধের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর স্বামী মাহাথিরের সোজাসাপটা ও কড়া কথাবার্তার ধরন থেকে তাঁর এই স্বভাব ছিল বেশ আলাদা। রাজনীতিকের স্ত্রী হিসেবে হাসমা জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করেছেন।

মাহাথির তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর সাফল্যের পেছনে হাসমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মাহাথির আরও বলেছিলেন, সে সময় মালয় নারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা ছিল খুবই বিরল। হাসমার সেই ডিগ্রি অর্জনের দৃঢ় সংকল্প তাঁকে মুগ্ধ করেছিল।

২০১৮ সালে সিএনএনকে মাহাথির তার সম্পর্কে আরো বলেছিলেন, ‘আমার মনে হয়, এটি তাঁর দৃঢ় চরিত্রেরই পরিচয়।’

আমার বার্তা পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও বন্যার পানিতে ডুবে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। নগর

যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়েছে অসময়ের শক্তিশালী ‘নর-ইস্টার’ ঝড়। তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে

ছাত্র বিক্ষোভের মুখে মেয়াদ শেষের আগেই সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ঘিরে এক বছরেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুন হাসমা মারা গেছেন 

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা ও আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে: মাহদী আমিন

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

দরজা খুলছে, এখন জট খোলার পালা

যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট

চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থানের বড় সুযোগ

ছাত্র বিক্ষোভের মুখে মেয়াদ শেষের আগেই সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন

আজহার আলী সরকারের জন্য শোকগাথা

সেবক সংগঠন কর্তৃক জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম