
বই আর লেখকের পরিচিতি উপস্থাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ফোরাম। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বাদ ইশা এ অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) ফোরাম সভাপতি আমিন ইকবাল দৈনিক আমার বার্তাকে এমন তথ্য জানিয়েছেন।
লেখক ফোরাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চলমান ইসলামি বইমেলা উপলক্ষে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ফোরামভুক্ত লেখকদের সদ্য প্রকাশিত বই নিয়ে বিশেষ পরিচিতিমূলক অনুষ্ঠানের করছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রবীণ ও নবীন লেখক এবং সর্বস্তরের বইপ্রেমী পাঠকরা। অনুষ্ঠানে লেখকদের নতুন বইগুলোর সংক্ষিপ্ত পরিচিতি ও বৈশিষ্ট্য পাঠকদের সামনে তুলে ধরা হবে।
চলমান বইমেলায় ফোরামের যে সদস্যের নতুন বই প্রকাশিত হয়েছে, তাদেরকে নিম্নে উল্লেখিত কাজগুলো সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে-
তথ্য প্রদান: আপনার নতুন বই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ ফোরাম প্রতিনিধিকে দ্রুত অবহিত করতে হবে।
বই সংগ্রহ: আগামী শুক্রবার (২ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে যোগদানের সময় নতুন প্রকাশিত বইয়ের কয়েকটি কপি সঙ্গে নিয়ে আনতে হবে।
সার্বিক যোগাযোগ : (বই ও তথ্য সংগ্রহ প্রতিনিধি)
নকীব মাহমুদ, সাধারণ সম্পাদক (01790120644)
সায়ীদ উসমান, সাংগঠনিক সম্পাদক (01934-080036)

